editor
প্রকাশিত: 11:54 PM, January 9, 2022

আফজাল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রব বলেছেন, কবি আফজাল চৌধুরী মাটি, মানুষ ও আদর্শিক একজন কবি ছিলেন। জ্ঞানের সব শাখা-প্রশাখায় তার বিচরণ ছিলো। তিনি তাঁর বাণী এবং লেখার মধ্যে নিজের আদর্শের কথা প্রচার করেছেন এবং স্বপক্ষে জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। আফজাল চৌধুরী মেধা, বুদ্ধি এবং লেখা দিয়ে তারুণ্যকে উদ্দীপ্ত করেছিলেন।
কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, কবিদের সম্মান অসামান্য। তারা যুগ যুগ বেচেঁ থাকেন। আফজাল চৌধুরীর অমর-অব্যয় কবিতাগুলো অত্যাচারিত-উৎপীড়িত মানুষের মনে আশার সঞ্চার করে। তিনি ছিলেন আলোর মশাল। তাঁর কবিতা ও আদর্শিক সংগ্রামকে বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করতে হবে।
কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত কল্যাণব্রতের কবি আফজাল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আলাচকের বক্তব্য রাখেন কবি মুকুল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল মুহিব, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার, অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও গল্পকার সেলিম আউয়াল।
ছড়াকার কামরুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য জাহেদুর রহমান চৌধুরী এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবিপুত্র জুলকার নাইন চৌধুরী এবং হাসনাইন চৌধুরী। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ফয়জুল হক, আহমদ মাহবুব ফেরদৌস, সৈয়দ মোন্তাজিম আলী বখতিয়ার, মাহফুজ চৌধুরী, জিয়াউল হক চৌধুরী ও রুহুল ফারুক প্রমূখ।
ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া পরিচালনা করেন কবিপুত্র জুন্নুরাইন চৌধুরী। অনষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহিম আমান, হামদ পরিবেশন করেন আলিমুল ইসলাম তাহসীন এবং নাত পরিবেশন করেন আহমেদ আহবাব।
সভাপতির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, আগামী একশ বছর পরে হলেও কবি আফজাল চৌধুরীর জয়গান সিলেটের মাটিতে হবেই। এত প্রতিভাধর কবিসত্ত্বাকে উপেক্ষা করা যায় না। পাঠকহৃদয়ে তিনি অমর।-বিজ্ঞপ্তি
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)