editor

প্রকাশিত: 11:30 AM, January 10, 2022

একই চিতায় দাহ স্বামী-স্ত্রী, কে নেবে ২ শিশুর দায়িত্ব

একই চিতায় দাহ স্বামী-স্ত্রী, কে নেবে ২ শিশুর দায়িত্ব

একই চিতায় দাহ স্বামী-স্ত্রী, কে নেবে ২ শিশুর দায়িত্ব

ডেস্ক রিপোর্ট
আমার বাবা নেই, মা নেই। এখন কী করে খাব? কেমন করে লেখাপড়া করব? এভাবেই কেঁদে কেঁদে রোববার সকালে বলছিল লালমনিরহাটের হাতীবান্ধা থানায় হেফাজতে মারা যাওয়া হিমাংশু বর্মণের শিশুকন্যা প্রেয়সী (১০)। পঞ্চম শ্রেণিতে পড়ে সে। পাশেই অঝরে কাঁদছিল তার নবম শ্রেণিতে পড়ুয়া বড়বোন প্রিয়াংকা (১৩)। বারবার বুকফাটা কান্নায় ভেঙে পড়ছিল তারা। তাদের কান্নায় ভারি হয়ে উঠছিল পূর্ব কাদমার মালপাড়া গ্রামের বাতাস।

ময়নাতদন্ত শেষে শনিবার রাত নয়টার দিকে পুলিশের উপস্থিতিতে একই চিতায় প্রথমে তাদের বাবা হিমাংশু (৩৫) ও পরে মা সাবিত্রী রানীর (৩০) লাশ স্থানীয় শ্মশানে দাহ করা হয়। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাবিত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশু ও প্রিয়াংকাকে লাশের সঙ্গে থানায় আনা হয়। বিকাল ৪টার দিকে পুলিশ হিমাংশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, হিমাংশু থানার একটি কক্ষে গলায় ইন্টারনেটের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে হিমাংশুর বাবা বিশ্বেশ্বর বর্মণের দাবি, বিষয়টি মীমাংসার জন্য পুলিশ তার ছেলের কাছে এক লাখ টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় পুলিশ তাকে মেরে ফেলেছে।

এলাকাবাসী জানায়, বিশ্বেশ্বরের তেমন রোজগার নেই। ছোট ছেলে ঢাকায় কাজ করেন। আর বড় ছেলে হিমাংশু ছোট্ট চায়ের দোকানি ছিলেন। সাবিত্রী গ্রামে দিনমজুরি করতেন। চরম দরিদ্রের মাঝেও দুই শিশুকন্যাকে লেখাপড়া করাতেন তারা। কিন্তু মা-বাবার মৃত্যুতে ঘোর অন্ধকার নেমে এসেছে প্রিয়াংকা ও প্রেয়সীর জীবনে। এখন অসহায় ওই দুই শিশুর দায়িত্ব কে নেবে? এমন প্রশ্ন এলাকাবাসীরও। সাবিত্রী প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু শুক্রবার ভোরে তিনি খুনের শিকার হন। থানায় নিয়ে বাবা ও মেয়েকে আলাদা কক্ষে রাখা হয়। প্রিয়াংকা বলে, থানায় বাবার সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। এমনকি ওইদিন বিকালে বাবা মারা গেলেও আমাকে জানানো হয়েছে অনেক রাতে।

থানার ওসি এরশাদুল আলম বলেন, হিমাংশু থানার কক্ষে আত্মহত্যা করেছেন। তার পরিবারের কাছে কোনো টাকা চাওয়া হয়নি।

এদিকে এ মৃত্যুর ঘটনায় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। অন্য সদস্যরা হলেন পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ও কোর্ট পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম। জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এ ঘটনায় গঠিত কমিটিকে সাত কার্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

যুগান্তরে গত শনিবার ‘হাতীবান্ধায় গ্রেফতারের ৪ ঘণ্টা পর লাশ হলো হিমাংশু’ ও রোববার ‘হিমাংশুর কাছে এক লাখ টাকা চেয়েছিল পুলিশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়