editor

প্রকাশিত: 10:29 PM, January 10, 2022

জাতির জনকের ভাষণ ছিলো মহান মুক্তিযুদ্ধে আমাদের মূলমন্ত্র  : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ 

জাতির জনকের ভাষণ ছিলো মহান মুক্তিযুদ্ধে আমাদের মূলমন্ত্র  : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ 

জাতির জনকের ভাষণ ছিলো মহান মুক্তিযুদ্ধে আমাদের মূলমন্ত্র  : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন,আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১০ জানুয়ারি একদিনে আসেনি দীর্ঘ নয় মাস কঠিন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। জাতির জনকের ভাষণ ছিলো আমাদের মূলমন্ত্র। এই ভাষণ আমাদেরকে  উজ্জীবিত করতো। এখনো এই ভাষণ সবাইকে অনুপ্রাণিত করে। দুর্ভাগ্য হলো বঙ্গবন্ধুর দেশে ফেরার সাড়ে তিনবছরের মাথায় তাঁকে হারাই। অপশক্তিরা ভেবেছিল আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করে দেশের হাল ধরেছিলেন। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। জননেত্রীর সুযোগ্য নেতৃত্বে একজন মানুষও না খেয়ে মারা যায় নি। দেশ আজ এগিয়ে যাচ্ছে। তবে অপশক্তিরা এখনো তৎপর। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই কিছু করতে পারবে না। তাছাড়া আওয়ামী লীগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। ভালো কর্মী তৈরি হলে ভালো সংগঠন তৈরি হয়। তিনি ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কর্মী ও নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ২০৪১ সালে যে সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখেছেন তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। উপস্থিত সকল নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে তালতলাস্থ গুলশান সেন্টারে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীতে একমাত্র ব্যক্তি যাকে ১৯৭২ সালের ৯ জানুয়ারি তৎকালীন বিট্রিশ প্রধানমন্ত্রী গাড়ির দরজা খুলে দিয়ে শুধু তাঁকে সম্মানিত করেনি পুরো বাঙালি জাতিকে সম্মানিত করেছিলেন। তিনি দেশে ফিরে দেশ পুনঃগঠনের কাজে মনোনিবেশ করেন। কিন্তু অপশক্তিরা তাকে হত্যা করার মাধ্যমে অগ্রযাত্রাকে রুখে দেয়। তবে জননেত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রসঙ্গ টেনে বলেন,ইতিমধ্যে পানির বিল বৃদ্ধির জন্য মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে। পানির বিল সহনীয় পর্যায়ে আনার আহবান জানানো হয়েছিল। কিন্তু সিসিক’র পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেজন্য মহানগর আওয়ামী লীগ কর্মসূচী ঘোষণা করছে। আগামী ১৫ জানুয়ারি শনিবার রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল বের করা হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিসিক’র উন্নয়নে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সার্বিক সহযোগিতায় সিসিক-কে ১২শ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এই টাকা নিয়েও প্রকল্প বাজি করা হচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। তিনি সকল নেতা-কর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানান। পাশাপাশি তিনি বলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য ইতিমধ্যে সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে। এখন প্রতিটি ওয়ার্ডে ৩/৪ টি গণতান্ত্রিকভাবে ইউনিট (আঞ্চলিক) কমিটি গঠন করার আহবান জানান। সেক্ষেত্রে ওয়ার্ড আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, কার্যনির্বাহী কমিটির সদস্য রাহাত তরফদার, সৈয়দ কামাল, আবুল মহসিন চৌধুরী মাসুদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সায়েম, ৬,১২,২৩,২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ হায়দার মোঃ ফারুক, মানিক মিয়া, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেলিম,
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, মোঃ সানাওর,  জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সেলিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন,  জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক। সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন,মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ আব্দুল মালিক সুজন,এনাম উদ্দিন, কানাই দত্ত।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ হায়দার মোঃ ফারুক, মুহিবুর রহমান সাবু, হাজী মোঃ ছিদ্দেক আলী, দেলোওয়ার হোসেন রাজা, মোঃ নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদবৃন্দ নজরুল ইসলাম নজু,এডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া,এডভোকেট বিজয় কুমার দেব বুলু,   ফজল রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির,  সেলিম আহমদ সেলিম, মোঃ ছয়েফ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে