editor

প্রকাশিত: 11:16 PM, January 10, 2022

ওসমানী বিমানবন্দরে বসছে পিসিআর ল্যাব, মন্ত্রণালয়ে চিঠি

ওসমানী বিমানবন্দরে বসছে পিসিআর ল্যাব, মন্ত্রণালয়ে চিঠি

ওসমানী বিমানবন্দরে বসছে পিসিআর ল্যাব, মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক
আকাশপথে চলাচলে সিলেট বিভাগের একমাত্র মাধ্যম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে নেই আরটি-পিসিআর টেস্টের কোনো ব্যবস্থা। তাই বিদেশ যাত্রীদের আসা-যাওয়ায় এই বিমানবন্দরে হয় না করোনা পরীক্ষা। যেসব দেশে যেতে ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে করোনার পিসিআর টেস্টের প্রয়োজন হয়, সেসব দেশে যেতে হলে যাত্রীদের ছুটতে হয় ঢাকায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেস্ট করিয়ে উঠতে হয় ফ্লাইটে। তবে এবার সিলেটের যাত্রীদের জন্য সুখবর দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে তারা। শিগগিরই ল্যাব বসানোর কাজ শুরু হবে বলেও জানা গেছে।

জানা গেছে, সিলেট থেকে যাত্রীদের ঢাকায় গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে যাত্রার আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট বাধ্যতামূলক। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে যেতে ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হয়। ফলে একজন যাত্রীকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে প্রবেশ করতে হয়। তাই প্রায় সারাদেশ থেকেই বিদেশগামীরা ভীড় করেন শাহজালাল বিমানবন্দরে। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীর ভীড় সামাল দিতে হিমশিম খায় দেশের প্রধান বিমানবন্দরটি। এই পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমাতে চাইছে বেবিচক।

এই পরিকল্পনায় ইতোমধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। একই রকম টেস্ট ল্যাব সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও স্থাপন করতে চায় বেবিচক। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

এ প্রসঙ্গে বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা সিলেটেও পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। এখানেও যদি পিসিআর টেস্ট ল্যাব বসানো যায়, তাহলে সেটিও যাত্রীদের জন্য ভালো হবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে