editor
প্রকাশিত: 3:45 PM, January 11, 2022

নগরীতে সমাবেশে সফলের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বুধবার সিলেটে শহরতলির টুকেরবাজারে বিএনপির সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার জেলা বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্ট ও বিপনী বিতানে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃবৃন্দ সমাবেশ সফলের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রকৌশলী মো. মনির হোসেন, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দিপু, জাহাঙ্গীর চৌধুরী , শিপু আহমদ, সাবেক ছাত্রদল নেতা দিলদার হোসেন শামীম ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নেতা এমরান আহমদ প্রমূখ।
বুধবার টুকেরবাজারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণে বাধাঁ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রের মায়ের কোন ক্ষতি হলে এই সরকারকে কঠোর মূল্য দিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে বিএনপি আয়োজিত টুকেরবাজারে বিএনপির সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন