editor

প্রকাশিত: 5:15 PM, January 11, 2022

সিলেটে আবারও চোখ রাঙাচ্ছে করোনা : সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের

সিলেটে আবারও চোখ রাঙাচ্ছে করোনা : সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের

সিলেটে আবারও চোখ রাঙাচ্ছে করোনা : সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক
গত বছরের জুলাই-আগস্টে করোনায় মৃত্যুর মিছিল দেখেছে সিলেটবাসী। প্রতিদিন পাল্লা দিয়ে বেড়েছিল আক্রান্ত ও মৃত্যু।

তিল ধারণের ঠাঁই ছিল না হাসপাতালে। অপ্রতুল সেবাখাত ন্যুজ্ব হয়ে পড়েছিল। সংকট দেখা দেয় অক্সিজেন সরবরাহে। হাসপাতালের সীমিত আইসিইউ শয্যা ও ভেন্টিলেশন নিয়ে রোগীর স্বজনরা করেছেন কাড়াকাড়ি। স্বজন হারানোদের আর্তনাদে ভারি হয়ে ওঠেছিল ধরণীতল। যারা করোনার আলিঙ্গনে থেকে ফিরে আসাদের অনেকের বর্ণনায় ছিল ফের দ্বিতীয় জীবন পাওয়া।

ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর অমানিশা কাটতে শুরু করে গত বছরের সেপ্টেম্বর থেকে। ক্রমান্বয়ে কমে আসতে থাকে আক্রান্ত ও মৃত্যুর হার। সেই সংখ্যা শূন্যের কোঠায় ছিল গত কয়েক মাস। কিন্তু নতুন বছরে জানুয়ারিতে দ্বিতীয় সপ্তাহ থেকে সিলেটে আবারও চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

মৃত্যুর মিছিলে লাগাম থাকলেও প্রতিদিন বাড়ছে সংক্রমণের হার। গেল ডিসেম্বরের পুরো মাসে যেখানে করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ১০৬ জন, সেখানে চলতি জানুয়ারির প্রথম ১০ দিনের মধ্যেই শনাক্ত হয়েছেন ১৮১ জন! এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় ৮৭৮ জনের করোনা পরীক্ষা করিয়ে শনাক্তের হয়েছে ৩৬ জন। হাসপাতালে ভর্তি ২ জন এবং ৪ জন সুস্থ হয়েছেন। শনাক্তের হার ৪ দশমিক ১০ শতাংশ। আগের দিন সোমবার (১০ জানুয়ারি) ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়। তবে, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও মৃত্যুর হার রয়েছে শূন্যের কোঠায়। শনাক্তের হার ৪ দশমিক ৮০। রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার গত প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ! বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত প্রায় চার মাস সিলেট বিভাগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল। আর ডিসেম্বর মাসেই অন্তত পাঁচদিন কোনো রোগী শনাক্ত হননি। কিন্তু পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। প্রতিদিন বাড়ছে সংক্রমণের হার।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। কিন্তু তুলনামূলক করোনা পরীক্ষা কম হচ্ছে। যে কারণে শনাক্তের সংখ্যা বেরিয়ে আসছে না। তবে, সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, এখন দ্রুত ছড়ানো এই সংক্রমণ করোনার ওমিক্রন না ডেল্টা ভেরিয়েন্ট, তা পুরোপুরি বুঝা যাচ্ছে না। তবে, যেভাবে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তাতে জনসাধারণকে সচেতন হওয়া ছাড়া বিকল্প উপায় নেই।

তিনি বলেন, সুরক্ষিত থাকতে হলে সরকারের বিধি-নিষেধ মেনে চলা খুবই প্রয়োজন। নতুবা জনগণের উচ্ছৃঙ্খলতার জন্যে সরকার কঠোর বিধি-নিষেধ আরোপ করতে বাধ্য হবে।

তাছাড়া, ভ্যাকসিন নিলেও যে ঝুঁকিতে পড়বেন না, করোনা আক্রান্ত হবে না, সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় না। ফলে এই সংক্রম প্রাণহানির কারণ হতে পারে, বলেছেন তিনি।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ, ২ জানুয়ারি শূন্য দশমিক ৪২, ৩ জানুয়ারি ১ দশমিক ২০, ৪ জানুয়ারি ১ দশমিক ৫২ শতাংশ। ৫ জানুয়ারি সংক্রমণের হার ছিল ৩ দশমিক ১৪ শতাংশ। এরপর ৬ জানুয়ারি ২ দশমিক ৮৮ শতাংশ, ৭ জানুয়ারি ১ দশমিক ৬১ শতাংশ, ৮ জানুয়ারি ৩ দশমিক ৯ শতাংশ এবং ৯ জানুয়ারি ২ দশমিক ৮৫ শতাংশ ছিল সংক্রমণের হার। এসব হার ছাপিয়ে গেছে গত ২ দিনের আক্রান্ত সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ডিসেম্বরে সিলেট বিভাগে ১০৬ জন করোনা রোগী শনাক্ত হন। মারা গেছে ৩ জন। ২০২০ সালের ১০ মার্চ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সিলট বিভাগে করোনা আক্রান্ত হন ৫৫ হাজার ২৩১ জন। এরমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৪৯ হাজার ৯৯০ জন। আর মারা গেছেন ১ হাজার ১৮৩ জন।

এদিকে, সিলেটজুড়ে জ্বর, সর্দির প্রকোপ ক্রমশ বাড়লেও করোনার পরীক্ষার বাইরে রয়েছেন সেসব মানুষ। প্রতিদিন বিভাগের চার জেলা মিলিয়ে ৬/৭শ’ মানুষের নমুনা পরিক্ষা হচ্ছে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়লে সংক্রমণের হার বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেটে বেশ কিছুদিন সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও এখন আবার বাড়ছে। এই পরিস্থিতিতে সবাইকে সচেতনতা প্রয়োজন। বাইরে বেরোলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে