editor
প্রকাশিত: 12:44 AM, January 12, 2022

পাল্টাপাল্টি সমাবেশে মুক্তাদির-আরিফ গ্রুপিং তুঙ্গে
নিজস্ব প্রতিবেদক
গত ৩০শে নভেম্বর সিলেটে বিএনপি’র বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনেও মূল নেতৃত্বে ছিলেন খন্দকার মুক্তাদির। পাল্টা হিসেবে গত ১৮ই ডিসেম্বর আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট মুক্ত দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে যোগ দিয়েছিলেন। আজকের সমাবেশের আয়োজন করছে সিলেট জেলা বিএনপি।
বিএনপির সমাবেশের দাওয়াত নিয়ে নগরীতে চলছে নানা আলোচনা। তবে অবশেষে সিলেট বিএনপি’র সমাবেশে দাওয়াত পেলেন মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল দুপুরে জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার তাকে দাওয়াত দেন। তবে- এতে ‘ব্যথিত’ আরিফ। এত পরে কেন দাওয়াত- এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরও সমাবেশের আগের দিন দাওয়াত দেয়ায় তিনি অভিমান ভেঙেছেন। কেন্দ্রের নির্দেশে আজ বুধবার সিলেটের টুকেরবাজারে সমাবেশ করছে বিএনপি। এই সমাবেশের আয়োজক সিলেট জেলা বিএনপি। দ্রুত জেলা সম্মেলন শেষ করতে এখন সিলেট জেলা বিএনপি’র নেতারা ইউনিয়ন ও উপজেলা সম্মেলন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
জেলার সম্মেলন শেষ করতে তাদের টাইমফ্রেম দেয়া হয়েছে জানুয়ারি পর্যন্ত। ফলে জেলার সব কর্মকাণ্ড এখন সম্মেলনকে ঘিরে। সকল নেতাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই অবস্থায় সমাবেশ কয়েকদিন পরে আয়োজন করতে চেয়েছিলেন নেতারা। কিন্তু কেন্দ্র থেকে সমাবেশ পিছানোর কোনো ‘গ্রিন সিগন্যাল’ না পাওয়ায় অবশেষে আজই জেলার সমাবেশের আয়োজন করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক মহানগরীর বাইরে টুকেরবাজার এলাকায় এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সিলেটের নেতা হিসেবে দলের চেয়াপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে সফল করতে কয়েকদিন ধরে সিলেটে অবস্থান করে সব প্রস্তুতি চালাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি নেতাকর্মীদের নিয়ে কয়েক দফা সমাবেশস্থল পরিদর্শন করেছেন। দৃশ্যমান বিষয় হচ্ছে- মূলত সিলেটের এই সমাবেশের আয়োজন হচ্ছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ঘিরে। সিলেট বিএনপি এখন দুই ধারায় বিভক্ত। কমিটি সহ বড় অংশ সহ একাংশের নেতা হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। আর বঞ্চিত সহ অপর অংশের নেতা হচ্ছেন আরিফুল হক চৌধুরী। দু’জনই কেন্দ্রীয় নেতা। তাদের রাজনীতি সিলেটকে ঘিরে। দলীয় কর্মকাণ্ডে সম্পূর্ণ দায় দায়িত্ব নিচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তার সঙ্গে জেলা ও মহানগরের নেতাদের রয়েছে ভালো সম্পর্ক। কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত সবার সঙ্গে সম্পর্ক থাকার কারণে এখন সিলেট বিএনপিকে এক হাতেই চালাচ্ছেন। এতে কিছুটা রুষ্ট মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ইচ্ছা করলেও মূল নেতৃত্বে আসতে পারছেন না। সিলেট বিএনপি’র নেতারা জানিয়েছেন- আজকের সমাবেশে সিলেটে অবস্থান করা সকল কেন্দ্রীয় নেতাদের পর্যায়ক্রমে দায়িত্ব দেওয়া হচ্ছিল। তবে- গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত মেয়র আরিফুল হক চৌধুরী দাওয়াত পাননি। তার সঙ্গে আরেক কেন্দ্রীয় নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীও দাওয়াত পাননি। তারা জানান- বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার রাতেই বিএনপি’র জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার নিজে ফোন করে কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে দাওয়াত দেন। আর গতকাল দুপুরে তিনি দাওয়াত দেন মেয়র আরিফুল হক চৌধুরীকে এবং সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয় তাকে। গতকাল বিকালে সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জানিয়েছেন- জেলা বিএনপি’র সিদ্বান্ত হচ্ছে; আমরা সিলেটে অবস্থান করা সব কেন্দ্রীয় নেতাকে দাওয়াত দেবো। তাদের বিশেষ করে আমি নিজেই দাওয়াত দিচ্ছি। সৌজন্যতার খাতিরে অন্য কাউকে দিয়ে দাওয়াত দিচ্ছি না। গতকাল দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীকে দাওয়াত দিয়েছি।
তিনি জানান- বিলম্ব দাওয়াত দেওয়ার কারণে তিনি একটু মনোক্ষুণ্ন্ন হয়েছেন। কিন্তু আমরা তো তার সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম। তখন পাইনি। এছাড়া- উপজেলা সম্মেলন নিয়ে ব্যস্ত থাকা সশরীরে যাওয়া সম্ভব হয়নি। এরপরও মেয়র সাহেব উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা আমাদের কোনো নেতাকে এই দুঃসময়ে দূরে রেখে চলতে চাই না বলে মন্তব্য করেন জেলার আহ্বায়ক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন