editor
প্রকাশিত: 10:59 PM, January 12, 2022

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট শিল্পকলায় জমকালো আয়োজন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সিলেট কর্তৃক আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। (১২ জানুয়ারি) বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ; বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শনার্থীদের। সাংস্কৃতিক পর্বে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ; একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্ট; ছন্দনৃত্যালয়, অনির্বাণ শিল্পী সংগঠন, নৃত্যকণা একাডেমি, ফেঞ্চুগঞ্জ এবং একক পরিবেশনায় ছিলেন বাউল সূর্য্যলাল দাস; বিজন রায়; কৃষ্ণপদ বিশ^াস; সৈয়দ সাইমুম আনজুম ইভান; তন্বী দেব; অভিবাঁধন দাস ও অর্পিতা রাণী তালুকদার। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১-এর বিজয়ী ২৮জন প্রতিযোগীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। -সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়