editor
প্রকাশিত: 8:46 PM, January 13, 2022

শিশু বান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষন
বিএমএ-এর কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেছেন, শিশু বান্ধব হাসপাতাল গড়ে তোলার জন্য প্রয়োজন স্বাস্থ্য কর্মীদের দায়িত্বশীলতার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা। তিনি টিন ও প্যাকেটজাত দুধ শিশুদের ক্ষতির কারণ উল্লেখ করে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তার কথা মা ও তার অভিভাবকদেরকে জানাতে হবে। কারন মায়ের দুধ খাওয়ালে শিশু ও মাতৃমৃত্যুর হার কমে। আমাদেরকে স্মরণ রাখতে হবে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপকে বানকি মুনসহ বিশে^র স¦নামধন্য ব্যক্তিরা প্রশংসা করে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিতে বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহনের আহবান জানিয়েছেন।
জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর ব্যবস্থাপনায় শিশু বান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট সিভিল সার্জন কার্য্যালয়ে আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেটের নবাগত সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপকুমার ভৌমিক। সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয় দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুল হক ও শিশু বিশেষজ্ঞ ডা. তানজিনা চৌধুরী। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মির্জা লূৎফুল বারী’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেটের সদ্যপ্রাক্তন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সিরাজুম মুনির, মেডিকেল অফিসার ¯িœগ্ধা তালুকদার, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বণিক, স্বাস্থ্য বিভাগীয় অফিসের প্রশাসনিক কর্মকর্তা এম. গৌছ আহমদ চৌধুরী প্রমূখ।
ডা. ইহতেশামুল হক চৌধুরী আরো বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ধরে রাখতে হবে। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন বলেই আজকে স্বাধীন দেশে আমরা ডাক্তার নার্সসহ বিভিন্ন সম্মানজনক পেশায় বাজিমাত করতে পারছি।
উল্লেখ্য শিশু বান্ধব হাসপাতাল কর্মসূচী বিষয়ক প্রশিক্ষন কর্মসূচির আওতায় সিলেটে ২৫টি হাসপাতাল ও ক্লিনিকের ১০০ ডাক্তার ও ১০০ সেবিকাকে প্রশিক্ষন প্রদান করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে