editor
প্রকাশিত: 9:56 PM, January 13, 2022

পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ওসমানী বিএনএ’র কৃতজ্ঞতা
নিজস্ব প্রতিবেদক
সিলেটের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপিকে নাগরিক সংবর্ধনা দিয়েছিল সিলেট সিটি করপোরেশন। সেই সংবর্ধনায় অংশ নিয়েছিলেন সিলেটের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার নার্সিং কর্মকর্তা। তাদের উপস্থিতি অভিভূত করেছিল পররাষ্ট্রমন্ত্রীকে। তাই বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের কাছে ধন্যবাদপত্র পাঠান পররাষ্ট্রমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে ধন্যবাদপত্রটি সাদেকের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। নার্সিং কর্মকর্তাদের সম্মানসূচক ধন্যবাদপত্র দেয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপির প্রতি সিলেট বিভাগের নার্সিং কর্মকর্তাদের পক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনএ সিলেটএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এই ধন্যবাদপত্রটি বর্তমান সরকারের উন্নয়ন কাজে নার্সিং কর্মকর্তাদের সম্পৃক্ততার একটি স্মারকপত্র। এই সম্মান শুধু সিলেটের নার্সিং সমাজের নয়, সারাদেশের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের। এজন্য সিলেট বিভাগের নার্সিং কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’
কোভিডের কঠিন সময়ে নার্সিং কর্মকর্তাদের পাশে দাঁড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরাইল আলী সাদেক। তিনি বলেন, ‘কোভিডের শুরুতে সেলিনা মোমেন সিলেটের নার্সিং কর্মকর্তাদের জন্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন কোভিড আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা ও তার ছেলের পড়ালেখার ব্যবস্থা করে দেন সেলিনা মোমেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নার্সিং কর্মকর্তাদের প্রতি তাঁর মমত্ববোধের প্রকাশ ঘটেছে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে