editor
প্রকাশিত: 9:58 PM, January 13, 2022

সিলেটে বুস্টারের আওতায় ১৬ হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাস নতুন করে চোখ রাঙাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় দেশে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়েছে। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির যোদ্ধাদের আপাতত এই বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। এখন অবধি সিলেট বিভাগে প্রায় ১৬ হাজার মানুষ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছেন।
জানা গেছে, সিলেট মহানগরী এলাকায় গেল ৩০ ডিসেম্বর থেকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়। পরে এ কার্যক্রম শুরু হয় বিভাগের চার জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে প্রায় ১৬ হাজার মানুষকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে। এ সংখ্যা এখন বাড়তেই থাকবে। কেননা প্রতিদিনেই বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে।
বুস্টার ডোজ গ্রহণকারীদের মধ্যে সিলেট জেলা ও মহানগরের প্রায় আড়াই হাজার জন রয়েছেন।
সবচেয়ে বেশি বুস্টার ডোজ নিয়েছেন মৌলভীবাজারের মানুষ। এ জেলায় সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। এছাড়া সুনামগঞ্জে প্রায় আড়াই হাজার ও হবিগঞ্জে প্রায় দুই হাজার মানুষকে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, শুধু মহানগর বা জেলার লোকজনই নয়, উপজেলা পর্যায়েও শিগগির বুস্টার ডোজ শুরু হবে। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
এদিকে, শুরু থেকে বুস্টার ডোজ হিসেবে সিলেটে ফাইজার কোম্পানির ভ্যাকসিন প্রদান করা হচ্ছিল। তবে আজ থেকে প্রদান করা হবে মডার্নার ভ্যাকসিন।
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটি এখন থেকে বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে মডার্নার ভ্যাকসিন দিতে নির্দেশ দিয়েছে। মূলত ফাইজারের ভ্যাকসিন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) প্রদানের জন্য সংরক্ষণ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে