editor

প্রকাশিত: 11:57 AM, January 14, 2022

জেলা আইনজীবী সমিতির সভাপতি সামছুল, সম্পাদক মাহফুজ নির্বাচিত

জেলা আইনজীবী সমিতির সভাপতি সামছুল, সম্পাদক মাহফুজ নির্বাচিত

জেলা আইনজীবী সমিতির সভাপতি সামছুল, সম্পাদক মাহফুজ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে সামছুল হক ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অশোক পুরকায়স্থ পেয়েছেন ৪৬০ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৭০৫ ভোট পেয়েছেন।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর পৌণে ৬টায় এই ফলাফল ঘোষণা করা হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ সভাপতি-১ এখলাছুর রহমান, সহ-সভাপতি-২ হাদিয়া চৌধুরী মুন্নী, যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার, যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম।

এছাড়া সমাজ বিষয়ক সম্পাদক মো. সুহেল মিয়া ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মাহবুব হোসেন পেয়েছেন ৬৩৮ ভোট। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে হুসাইনুর রহমান লায়েছ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তানভির আহমদ পেয়েছেন ৬৭৫ ভোট।

গ্রন্থাগার সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন সাজেদুল ইসলাম সজীব। তিনি পেয়েছেন ১০২৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সারোয়ার আহমদ খসরু পেয়েছেন ৩৯৯ ভোট।প্রধান নির্বাচন কমিশনার পদে আক্তার উদ্দীন আহমদ টিটু ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী নির্বাচন কমিশনারের দুটি পদে বিজয়ী হয়েছেন মো. সেলিম মিয়া ও আব্দুল মুকিত। তারা পেয়েছেন যথাক্রমে ৯০৮ ও ৮৩১টি করে ভোট। আরেক প্রার্থী সজল চন্দ্র ৫৯৪ ভোট পেয়েছেন। সহ-সম্পাদকের ৩টি ১০৯৩ ভোট পেয়ে আরিফ আহমদ, ১০৪২ ভোট পেয়ে গোলজার হোসেন খোকন ও মো. সাজিদুর রহমান রিপন ৯২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এই পদের আরেক প্রার্থী তোফায়েল আহমদ শামীম পেয়েছেন ৮২২ ভোট। সদস্য পদে বিজয়ীরা হলেন আব্দুল গফফার (১১৭৪), মো. আখতার হোসেন খান (১০৮৫), জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন (৯৬৪), মো. রাজ উদ্দিন (৯৩৮), মো. আব্দুল ওদুদ (৯৩২), মো. আনোয়ার হোসাইন (৯১০), কল্যাণ চৌধুরী (৯০০), আব্দুল মালিক (৮৯৯), গিয়াস উদ্দিন (৮৮৩), এমদাদুল হক (৮৫৩), আবু মো. আসাদ (৭৯৯)।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ৭৯৫ ভোটার। ভোট পড়েছে ১ হাজার ৫৩৫টি। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিলেট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন আইনজীবীরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক