editor
প্রকাশিত: 12:10 PM, January 14, 2022

খালেদা জিয়ার পুত্রবধূ-নাতনি করোনায় আক্রান্ত
ডেস্ক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও মেয়ে জাহিয়া রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে কেউ নিশ্চিত করেননি। জানা গেছে, শর্মিলা রহমান ও জাহিয়া রহমান বর্তমানে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন। বৃহস্পতিবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
গত ২৪ অক্টোবর লন্ডন থেকে দেশে আসেন শর্মিলা রহমান। ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার পর প্রায় প্রতিদিনই হাসপাতালে যেতেন তিনি। শাশুড়ির দেখাশুনা করার জন্যই মূলত তিনি ঢাকায় অবস্থান করছেন।
সূত্র জানায়, গুলশানে ৭৯ নম্বর রোডের এক নম্বর বাসা ফিরোজায় অবস্থান করা খালেদা জিয়ার সেবায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীসহ সবার করোনা পরীক্ষা করা হবে। ওই বাসার সবার করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলে শিগগিরই খালেদা জিয়াকেও বাসায় নিয়ে যাওয়া হবে।
জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি না হলেও তাকে বাসায় নেওয়ার চিন্তা করছেন চিকিৎসকরা। কারণ দেশে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় তাকে হাসপাতালে রাখাটা ঝুঁকিপূর্ণ মনে করছেন তার চিকিৎসক বোর্ডের সদস্যরা। সেজন্য তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হতে পারে। মেডিক্যাল বোর্ডের সদস্যরা খুব শিগগিরই বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেজর ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি থেকে উত্তরার বাসায় অবস্থান করছেন। শারীরিকভাবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী