editor
প্রকাশিত: 2:34 PM, January 14, 2022

সুনামগঞ্জে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে ইউএনও প্রত্যাহার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে প্রত্যাহার করা হয়েছে। বির্তকিত সেই ইউএনও’র নাম- মোঃ আল-মুক্তাদির হোসেন। তিনি জেলার শাল্লা উপজেলায় কর্মরত ছিলেন।
আজ শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে- জেলার শাল্লা উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের লক্ষে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ইউএনও মোঃ আল-মুক্তাদির হোসেনের বিরুদ্ধে গত মঙ্গলবার (১১ জানুয়ারী) সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার ৪ চেয়ারম্যান।
এরআগে গত সোমবার (১০ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শাল্লা উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের লক্ষে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন নিয়ে ইউএনও আল-মুক্তাদির হোসেনের সাথে চেয়ারম্যানদের কথা কাটাকাটি হয়।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন- শাল্লার ইউএনও আল-মুক্তাদির হোসেনকে গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) অবমুক্ত করা হয়েছে। তাকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে যুক্ত করা হয়েছে। দিরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহকে শাল্লার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যানদের অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন