editor
প্রকাশিত: 7:23 PM, January 14, 2022

প্রভোস্ট কমিটির পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা এবং হলের প্রভোস্ট কমিটির পদ ত্যাগসহ তিন দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন ছাত্রীরা। এজন্য শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দিয়েছেন তারা।
এমনকি দাবি না মানলে হলে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে এসব দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- প্রভোস্ট কমিটির পদত্যাগ, অবিলম্বে হলের যাবতীয় অব্যস্থপনা দূর করা, হলে স্বাভাবিক ও সুস্থ পরিবেশ নিশ্চিতসহ ছাত্রীবান্ধব প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।
শিক্ষার্থীরা দাবির কারণ উল্লেখ করে লিখিত অভিযোগে বলেন, ছোট-বড় কোনো সমস্যাতেই প্রভোস্ট কোনো দায়িত্ব নিতে চান না। বরং সমস্যার কথা জানালে অশোভন আচরণ করেন। তার এরূপ আচরণ প্রতিনিয়ত বেড়েই চলছে। সমস্যা নিয়ে প্রভোস্টের কাছে গেলেই সিট বাতিল করে দেওয়ার হুঁমকি দেয়ো হয়। এমনকি হলের ইস্যু নিয়ে পরিবারের আর্থসামাজিক বিষয় এবং ডিপার্টমেন্টেও হয়রানি করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের রুমে তালা ভেঙে নতুন তালায় সিলগালা করে দেওয়া হয়েছে।
এদিকে বর্তমান হল প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা অসুস্থজনিত কারণে ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খানকে দায়িত্ব দেওয়া হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ছাত্রীদের একটি প্রতিনিধি দল আমাদের কাছে লিখিত দাবি নিয়ে এসেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের খাবারের সমস্যা, ইন্টারনেট জনিত সমস্যা ও হলের পরিচ্ছন্নতা কর্মী সঙ্কট সমাধান করে দেব বলেছি। তাদের সঙ্গে সুন্দর আলোচনা করে দাবিগুলো আমরা মেনে নিয়েছি। কিন্তু তারা কেন এখনও বসে আছে তা আমি জানি না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়