editor

প্রকাশিত: 8:33 PM, January 15, 2022

সিফডিয়ার ২০ বছর পূর্তি উদযাপন

সিফডিয়ার ২০ বছর পূর্তি উদযাপন

সিফডিয়ার ২০ বছর পূর্তি উদযাপন

গণমাধ্যম ও সমাজসেবায় সিফডিয়ার কার্যক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে :  মোহাম্মদ আবু জাফর রাজু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ মোহাম্মদ আবু জাফর রাজু বলেছেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হওয়ার সিফডিয়ার কার্যক্রম প্রশংসনীয়। একজন মানুষ তখনই পরিপূর্ণ হয়, যখন সে তার আশেপাশের মানুষের কথা চিন্তা করে, তাদের কল্যাণে কাজ করে। গণমাধ্যম ও সমাজসেবায় সিফডিয়ার কার্যক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০ বছরের পথচলায় সিফডিয়া থেকে অনেক প্রতিথযশা সাংবাদিকেরা যেমন তৈরি হয়েছে অন্যদিকে সমাজের উন্নয়নে এবং মানবিক বিকাশে তাদের কার্যক্রম লক্ষণীয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে ধনী-গরিব সকল মানুষের বিকাশের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে সিফডিয়ার এই কার্যক্রম অব্যাহত থাকুক। মানুষের জীবনমান উন্নয়নে চিকিৎসা সেবা/সামগ্রী, সেলাই মেশিন প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ, গরীব-দুঃস্থ মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি, কোভিড-১৯ চলাকালে সুরক্ষা সামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণসহ সিফডিয়ার সকল কার্যক্রম আরো বিস্তৃত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া (সিফডিয়া) এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘এগিয়ে চলার ২০ বছর’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিফডিয়ার প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রোটারিয়ান আব্দুল মালিক সুজন, সিফডিয়ার উপদেষ্টা জুলকার নায়েন।

সিফডিয়ার উপদেষ্টা সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, ভ্রমণলেখক মোয়াজ আফসার, বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার উমরা মিয়াঁ, ডা. সাদিকুর রহমান মিটু, ঔপন্যাসিক আলেয়া রহমান, সাংবাদিক আব্দুল হাসিব, রোটারিয়ান শহিদুল ইসলাম সেলিম, সিফডিয়ার ভাইস প্রেসিডেন্ট ডা. শামীমা নাসরিন ইভা, ফিন্যান্স সেক্রেটারি স্থপতি নাঈমা নাসরিন নাবিলা, ডলি শিকদার, মো. আব্দুশ শহিদ, আফিয়া সুলতানা, শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা খাতুন শিউলি, সিফডিয়ার রিপোর্টার কবি ইফতেখার শামীম ও মির্জা আব্দুল হামিদ অভি প্রমূখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মইনুল হোসেন। -সংবাদ  বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়