editor
প্রকাশিত: 9:09 PM, January 15, 2022

চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালি উল্লাহ বদরুল’র সমর্থনে কর্মী সভা
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ যত বারই ক্ষমতায় আসে তত বারই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়াড়ে দেশকে বাসিয়ে দেন। গ্রাম থেকে শহর সব জায়গায়তেই উন্নয়নের ছোয়া লাগে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ী করতে হবে। (১৫ জানুয়ারি) শনিবার দুপুরে উছমানপুর সাকের কমিউনিটি সেন্টারে ৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালি উল্লাহ বদরুল এর নৌকা মার্কার সমর্থনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ালী উল্লাহ বদরুলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নেফা মিয়ার সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য আব্দাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমেদ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ সহ ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ ও উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন