editor
প্রকাশিত: 9:27 PM, January 15, 2022

সিপিবি সিলেট জেলার সম্মেলন সম্পন্ন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার দু’দিন ব্যাপী সম্মেলনের আজ শনিবার (১৫ জানুয়ারি) ছিলো দ্বিতীয় দিন। শনিবার সকাল ১১ টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নং হলে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কেন্দ্রীয় প্রতিনিধি কমরেড দিবালোক সিংহ এর উপস্থিতিতে কমরেড সাথী রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন সঞ্চালনা করেন সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন। অধিবেশনের শুরুতেই শোকপ্রস্তাব পেশ করেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন জেলার সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন। রিপোর্ট দু’টির উপর আলোচনায় অংশ নেন পার্টি সদস্য নিরঞ্জন দাস খোকন, ফজলুর রহমান শিপু, রতন দেব, সনদ্বীপ দেব প্রমুখ।
পরে সংযোজনসহ রিপোর্ট দু’টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং প্রয়াতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আর্থিক রিপোর্ট পেশ করেন জেলা কমিটির সদস্য তপন চৌধুরী। আলোচনার মাধ্যমে এই রিপোর্টটিও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সিপিবির আসন্ন দ্বাদশ কংগ্রেসের খসড়া দলিল নিয়েও বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধি-পর্যবেক্ষকবৃন্দ এবং আলোচনার মাধ্যমে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
সবশেষে অনুষ্ঠিত হয় নির্বাচনী অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন কমরেড এনায়েত হাসান মানিক। এ অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড সৈয়দ ফরহাদ হোসেনকে সভাপতি এবং কমরেড খায়রুল হাছানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটি গঠন করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন