editor

প্রকাশিত: 8:05 PM, January 16, 2022

‘সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন’

‘সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন’

‘সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন’

সিলেট বেতার কেন্দ্রে স্মরণ সভা

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সুনামগঞ্জের দিরাই-শাল্লা সংবাদদাতা হাবিবুর রহমান তালুকদার স্মরণে এক সভা শনিবার দুপুরে সিলেট বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রণের কক্ষে অনুষ্টিত হয়। সিলেট বেতারের আঞ্চলিক বার্তা সংস্থার উদ্যোগে অনুষ্টিত স্মরণ সভায় বক্তরা বলেন, হাবিবুর রহমান তালুকদার জীবনভর সততা ও নিষ্টার সাথে কাজ করেছেন। তার সততা ও কর্মতৎপরতা সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। যা নতুন প্রজন্মের কাছে অনুকরনীয় হয়ে থাকবে।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকারের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনায় নেন জার্নালিষ্ট এসোসিয়েশন বাংলাদেশ বেতার সিলেটের সভাপতি হুমায়ূন রশিদ চৌধূরী, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট জেলা সংবাদদাতা এমএ রহিম, সংবাদ অনুবাদক ফোরামের সভাপতি আবদুস সবুর মাখন, সহ-সভাপতি মো.মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার। সংবাদদাত দের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট সংবাদদাতা আবুল কালাম আজাদ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ সংবাদদাতা ছাদেক আহমদ আজাদ, কমলগঞ্জ সংবাদদাতা রাজকুমার সোমেন্দ্র সিংহ, অফিস সহকারী রফিক আহমদ প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষে আলোচনায় অংশ নেন তার বড় পুত্র খুুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌমিক রহমান তালুকদার। স্মরণ সভাটি পরিচালনা করেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বার্তা নিয়ন্ত্রণ বিভাগের হিসাব রক্ষক খবির উদ্দিন আকন।
সভাপতির বক্তব্যে উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার বলেন, বর্তমান যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরণ হলেন হাবিবুর রহমান তালুকদার। সারাক্ষণ তাঁর ভাবনায় ছিল নিউজ। তিনি সরকারের উন্নয়নমূলক সংবাদ ও ফিচার দিয়ে সিলেট বেতার’কে সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, হাবিবুর রহমান তালুকদারসহ প্রয়াত সংবাদকর্মীদের স্মৃতি ধরে রাখতে সিলেট বেতার ভবনে তাদের ছবি বাঁধাই করে রাখা হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সিলেট বেতারের আঞ্চলিক বার্তা সংস্থার পক্ষ থেকে হাবিবুর রহমান তালুকদারের পুত্র সৌমিক রহমান তালুকদার এর হাতে স্মৃতি স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন সংস্থার উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়। উল্লেখ্য প্রথিতযশা সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার ২০২১ সালের ২২ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্কুল শিক্ষিকা স্ত্রী ও দুইপুত্র রেখে গেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে