editor

প্রকাশিত: 7:14 PM, January 17, 2022

বীরশ্রী ইউনিয়নে নজিরবিহীন ভোট জালিয়াতি, পুনরায় ভোট দাবি

বীরশ্রী ইউনিয়নে নজিরবিহীন ভোট জালিয়াতি, পুনরায় ভোট দাবি

বীরশ্রী ইউনিয়নে নজিরবিহীন ভোট জালিয়াতি, পুনরায় ভোট দাবি

পরাজিত প্রার্থীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
পঞ্চমধাপে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সিলেটের জকিগঞ্জের উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নে নজিরবিহীন ভোট জালিয়াতি ও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। ওই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন না দিলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ওই ইউনিয়নের পরাজিত ১০জন প্রতিদ্ব›দ্বী প্রার্থী।
সোমবার (১৭ জানুয়ারি নগরের পূর্ব জিন্দাবাজারস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ২নং বীরশ্রী ইউনিয়নের ১০ জন সদস্য পদপ্রার্থীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীরশ্রী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আব্দুল আহাদ বলেন, সারাদেশের ন্যায় পঞ্চমধাপে জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন-এর নির্বাচন বিগত ৫জানুয়ারি ভোটগ্রহণ হয়। জকিগঞ্জের ইতিহাসে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে বীরশ্রী ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড-এর প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলাম। ২নং বীরশ্রী ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. রাজীব চক্রবর্তী ও সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের যোগসাজশে নজিরবিহীন ভোট জালিয়াতি হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সোনাপুর সুপ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক মো. রোকন উদ্দিন ভোটের দিন সকালে আমাদের জানান, এ কেন্দ্রে ২০০টি ব্যালেট পেপার না আসায় ব্যালেট পেপার ফটোকপি করে ভোট গ্রহণ করতে হবে। আমরা প্রিসাইডিং অফিসারের এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ করলে তিনি দুঃখ প্রকাশ করে নানা সমস্যা কথা তুলে ধরে ভোটগ্রহণ শুরু করেন।
মো. আব্দুল আহাদ আরও বলেন, শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারণ সদস্যের ব্যালেট পেপার ভিন্ন রংয়ের দেখে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক মো. মনোয়ার হোসেনকে জানালে তিনি ছাপার কারণে এমনটি হয়েছে বলে জানান। এছাড়া গুরুসদয় উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অধ্যক্ষ মো. মুস্তাক আহমদের নেতৃত্বে ভোট গ্রহণের দায়িত্বে থাকা সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার ভোট গণনার সময় গোপনে ব্যাগে ও পকেটে করে শতাধিক সিলমারা ব্যালেট পেপার মিশিয়ে দেন।
তিনি আরও জানান, একইভাবে কোনাগ্রাম বারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সহকারি অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ বাহার, শেরুলবাগ উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডা. মো. ওয়াজেদ আলী, পশ্চিম জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক মোহাম্মদ হারিছ উদ্দিন, পূর্ব জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক মো. ফয়জুল হক, বড়পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক আজিজুল ইসলাম, রঘুরাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক নজরুল ইসলাম জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ডা. রাজীব চক্রবর্তীর নির্দেশে প্রতিটি ভোট কেন্দ্রে নিজেদের কন্ট্রাককৃত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের প্রতীকে সিল মেরে গোপনে ২০০টি ব্যালেট পেপার ঢুকিয়ে দেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোন কোন প্রার্থীকে আগের রাতে সিল মেরে ব্যালেট পেপার দিয়ে দেয়া হয়েছে। ভোটের দিন প্রার্থীর কর্মী ও সমর্থক নিজেদের ভোট দিতে গিয়ে গোপনে বাড়তি ৪/৫টি করে ভোট বক্সে ঢুকিয়ে দিয়েছেন। এভাবেই জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর প্রতিটি ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি ও ভোট কারচুপির হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতিমধ্যে উপজেলার ১নং বারহাল ও ৩নং কাজলসার ইউনিয়ন-এর দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মো. আরিফুল হক ও ৫নং জকিগঞ্জ, ৬নং সুলতানপুর ও ৭নং বারঠাকুরী ইউনিয়ন-এর দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব সিল মারা ৪ শতাধিক ও সিল ছাড়া ৪ শতাধিক ব্যালট পেপারসহ গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিগত ৫ জানুয়ারীর ইউনিয়ন নির্বাচনের দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এবারের ইউনিয়ন নির্বাচনে জকিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছিল, তাদের অনেককেই পরবর্তীতে ভোট গ্রহণের দায়িত্ব না দিয়ে নিজেদের আনুগত্যদের দায়িত্ব দেয়া হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বে থাকা অনেকেই কোন প্রশিক্ষণ নেননি। অথচ তারাই অদৃশ্য কারণে ভোট গ্রহণের দায়িত্ব পেয়ে যান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে