editor
প্রকাশিত: 7:39 PM, January 17, 2022

প্রশিক্ষণে দক্ষ হয়ে দালাল ছাড়া বিদেশ যান : প্রকৌশলী খোর্শেদ হোসেন
সিলেটে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি-কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজন অনুষ্ঠিত সেমিনারে সিনিয়র ইন্সট্রাক্টর মো. মাহবুবুর রহমনের সঞ্চালনায় ও সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী খোর্শেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ভূমি ফারিহা সুলতানা, সহকারী কমিশনার মাসুমা আক্তার কনা, সিলেট সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খাঁন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মঈন উদ্দিন, সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক সাইফ খান, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র সাব এডিটর গোলাম মর্তুজা বাচ্চু, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন সহ প্রমূখ । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ইন্সট্রাক্টর মো. হাফিজুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অনেক প্রবাসী দালালের খপ্পরে পড়ে এবং বেশি টাকা ব্যয় করে প্রবাসে যান। ফলে অনেক প্রবাসীই হয়রানির সম্মখীন হন। কিন্তু দালাল ছাড়া সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে স্বল্প খরচে যাওয়া যায়। এতে ওই প্রবাসী ও তার পরিবারের লোকজনও সুখে শান্তিতে থাকতে পারেন। তাই দেশের ৭৭টি প্রশিক্ষণ কেন্দ্রে নারী-পুরুষ প্রশিক্ষণ নিয়ে স্বল্প খরচে প্রবাসে যাওয়ার আহŸান জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আরবি ভাষা প্রশিক্ষক মো. মহি উদ্দিন ও গীতা পাঠ করেন প্রদীপ সরকার।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক