editor
প্রকাশিত: 8:43 PM, January 17, 2022

কোরআনিক এরিনা সিলেটের বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন
আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোরআনিক এরিনা’র বার্ষিক পুরস্কার বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার নগরীর শিবগঞ্জ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।
কোরআনিক এরিনা’র প্রিন্সিপাল এইচ এম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ হুসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার রাশেদুল হাসান, কোরআনিক এরিনা’র চেয়ারম্যান আলিমুল এহছান চৌধুরী, কোরআনিক এরিনার সেক্রেটারী সালেহ আহমদ তারেক। অনুষ্ঠানে নতুন বছরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ছবক প্রদানের উদ্বোধন করেন রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা আশরাফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, কোরআনিক এরিনা’র শিক্ষক হাফিজ জাকারিয়া, হাফিজ আব্দুল হক, হাফিজ উবাইদ আহমেদ, হাম্মাদি হুসাইন, তাসনিম আহমদ চৌধুরী ও হাফিজ জিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিগত সময়ে ভালো ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, পৃথিবীতে একমাত্র আল কোরআনের শিক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়া ও আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না। কোরআনে হাফিজ এর পিতা-মাতাকে মহান আল্লাহ তায়ালা কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন। তাই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এর চেয়ে মূল্যবান কোন শিক্ষা আকাশের নিচে আর জমিনের উপরে আর নেই।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।