editor

প্রকাশিত: 8:52 PM, January 17, 2022

বিশ্বনাথে দুই ইউনিয়নে মক ভোটিং ২৯ জানুয়ারি

বিশ্বনাথে দুই ইউনিয়নে মক ভোটিং ২৯ জানুয়ারি

বিশ্বনাথে দুই ইউনিয়নে মক ভোটিং ২৯ জানুয়ারি

বিশ্বনাথ প্রতিনিধি 
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার জন্যে বিশ্বনাথের লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের ২৩টি কেন্দ্রে মক ভোটিংয়ের (প্রশিক্ষণ) আয়োজন করেছে বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিস। আগামী ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ওই দুই ইউনিয়নের নির্বাচন বিষয়ক মতবিনিময়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
গোলাম সারওয়ার জানান, ‘লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ২৯ জানুয়ারি ওই দুই ইউনিয়নের সবকয়টি কেন্দ্রেই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। যেকোনো সাধারণ ভোটার এসে ইভিএমে কিভাবে ভোট দিতে হয়, সেটি দেখতে পারবেন এবং ভোট দিতে পারবেন।
এই আয়োজন মূলত ইভিএম সম্পর্কে সাধারণ ভোটারদের সচেতন করার জন্যেই। আর, ৩১ জানুয়ারির নিবার্চন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’
আগামী ৩১ জানুয়ারি লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সদস্য পদে ৫০জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪জন অংশগ্রহণ করছেন।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সদস্য পদে ৪৩জন ও সংরক্ষিত সদস্য পদে ১১জন অংশগ্রহণ করছেন।
লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ (নৌকা), সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (চশমা), লামাকাজী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া তালুকদার (আনারস), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির (ঘোড়া) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী আতাউর রহমান (হাতপাখা)।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী (নৌকা), সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বর্তমান চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন (আনারস), ইউনিয়ন বিএনপি নেতা কয়েছ মিয়া (ঘোড়া) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবদুল বাছিত (হাতপাখা)।
লামাকাজী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১৯০৫জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১৫৫০জন ও মহিলা ভোটার সংখ্যা ১০৩৫৫জন। খাজাঞ্চী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১৭০১জন ও মহিলা ভোটার সংখ্যা ১০৮১৬জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক