editor

প্রকাশিত: 9:20 PM, January 17, 2022

উপাচার্যের ব্যর্থতায় শাবিতে পুলিশের বর্বরোচিত হামলা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কলংকিত করেছে : আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেধাবীদের তীর্থস্থান। যে প্রতিষ্ঠানকে নিয়ে আমরা সিলেটবাসীরা গর্ববোধ করি। কিন্তু সেই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও ভাবমূর্তিতে কলংকের লেপন এঁকে দিয়েছে ব্যর্থ উপাচার্য ও অদক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের অদক্ষতা ও ব্যর্থতায় নিরীহ শিক্ষার্থীদের উপর এমন ন্যাক্কারজনক হামলা আমাকে বিস্মিত করেছে।
তিনি বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনে বিরোধী দলের স্থান নেই। মানুষের মৌলিক অধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে আওয়ামী সরকার। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তো নিরাপদ জায়গা। যেখানে তৈরি হবে দেশ ও জাতির আগামীদিনের মেধাবী নেতৃত্ব। তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করবে সেটিই চিরাচরিত নিয়ম। এটিই আমাদের ইতিহাস ঐতিহ্য। কিন্তু আওয়ামী সরকার সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ভীতির সৃষ্টি করেছে। বিশেষ করে, শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের নির্বিচার টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড রক্তে রঞ্জিত করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আহত হয়েছে অগণিত শিক্ষার্থী, ঝাঝড়া করেছে অনেক শিক্ষার্থীর বুক।
যা আমি একজন সচেতন নাগরিক ও অভিভাবক হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারিনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারতো। এর চেয়েও অনেক কঠিন ও কঠোর আন্দোলনও সমঝোতার মাধ্যমে আমরা মীমাংসিত হতে দেখেছি। কিন্তু বর্তমান শাবি প্রশাসন সেই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। যা তাদের প্রশাসনিক অদক্ষতার ছাপ স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। তাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। কারণ, আমাদের আগামী প্রজন্মকে আমরা অন্ধকারে ঠেলে দিতে পারিনা। তাদের অধিকার আদায়ের কণ্ঠ রোধ করে দেওয়ার পরিকল্পনায় নীরব থাকতে পারিনা। আমি অবিলম্বে শাবিতে শিক্ষার্থীদের উপর পুলিশি বর্বর হামলায় যারা জড়িত, বিশেষ করে উপাচার্যের পদত্যাগসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছি। এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সিলেট নগরীর সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। -সংবাদ  বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন