editor
প্রকাশিত: 9:55 PM, January 17, 2022

শাবির ঘটনায় আহতদের পাশে অ্যাডভোকেট নাসির খান
শাবির ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
আজ সোমবার ( ১৭ জানুয়ারি ) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান এবং আহতদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।
এসময় নাসির উদ্দিন খান সবার চিকিৎসার খোঁজখবর নেন এবং সান্তনা দেন। তাদের চিকিৎসায় যেনো কোন অবহেলা না হয় এ ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, সিলেট জেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
নেতৃবৃন্দ এসময় আহতদের যথাযত চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করে রোববার বিকেলে। এই হামলায় আহত অনেকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। -সংবাদ বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন