editor
প্রকাশিত: 6:11 PM, January 18, 2022

সিলেটে একদিনে করোনা শনাক্ত দুই শতাধিক
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিয়ন্ত্রণহীন। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষায় দুই শতাধিক জন শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্তের হার ১৭ শতাংশ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সবকটি ল্যাবে পরীক্ষা করা হয় ১ হাজার ১৭৯টি নমুনা। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হন ২০৯ জন। সনাক্তের হার দাঁড়ায় ১৭ দশমিক সাত তিন ভাগ। নতুন আক্রান্ত শনাক্তদের মধ্যে ১৪৭ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ২৯ জন ও হবিগঞ্জের ২৬ জন রয়েছেন। আর এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৬৪ জনে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। আর সবমিলিয়ে বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৮৫ জনে। এছাড়া মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ১ হাজার ১৮৬ জনই আছে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শুরু থেকে সিলেটে করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে