editor
প্রকাশিত: 10:43 PM, January 18, 2022

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, সিলেট জেলা বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কাজ করে যাচ্ছে। করোনা মহামারীর এই কঠিন সময়েও আমাদের দল পূণর্গঠন কার্যক্রম চলমান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিলের আয়োজন করা হয়েছে। এর ফলে তৃনমূল নেতাকর্মীরাই তাদের নেতা নির্বাচন করছে। দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপির কাউন্সিল আয়োজনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনকে রুখে দেয়া সম্ভব হবে।
তিনি মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল গফুরের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলার সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, সাবেক ছাত্রদল নেতা কুহিনুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান মজিদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ উস সামাদ চৌধুরী, রায়হান আহমদ ও আলী আহমদ আলম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, বিএনপি নেতা শিপু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ ও সুহেদুল ইসলাম সুহেদ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, হেল্লুজ্জামান হেলাল, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, নোমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জ্বল, মামুনুর রশিদ মামুন, হেলাল আহমদ, আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি, সিনিয়র সহসভাপতি আবাদুল খালিক, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, সদস্য সচিব সালাহউদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল আজিজ মুন্না, যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল আহমদ প্রমুখ। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে সরাসরি ভোটে নোমান উদ্দিন মুরাদ সভাপতি, হেলালুজ্জামান হেলাল সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান উজ্জল সাধারণ সম্পাদক, আমিন উদ্দিন আহমদ ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী আব্দুল জলিল সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন