editor
প্রকাশিত: 6:13 PM, January 19, 2022

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ৩বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত কোকোর মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা সদস্য মঈনুল ইসলাম মঞ্জুর, মহানগর সদস্য উমেদুর রহমান উমেদ, জেলা সদস্য কয়েস আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য রায়হান আহমদ, মহানগর সদস্য মির্জা সম্রাট, উসমান গণি, জয়নুল ইসলাম, জেলা সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য এস.এম পলাশ, ইসহাক আহমদ, দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, যুবদল নেতা মলয় লাল ধর, জাবেদ আহমদ, আরজু আহমদ, শামিম রেজা, হালিম খান মাসুদ, ২৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মঈন খান, ২৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, যুগ্ম আহ্বায়ক পাপ্পু আহমদ, ৫নং যুগ্ম আহ্বায়ক হাসান আহমদ রাসেল, ৮নং যুগ্ম আহ্বায়ক আজিজ আহমদ, যুবদল নেতা হিবজুর বিশ্বাস রাজু, সাঈদ আহমদ দীপক, আবুল হাসনাত, অমিতাব কর, আলী আমজাদ, এডভোকেট মোবারক হোসেইন, এডভোকেট কামরুল ইসলাম, আব্দুল মান্নান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম চৌধুরী, ২নং ওয়ার্ড যুবদল নেতা মিনহাজ আহমদ, ১১নং ওয়ার্ড যুবদলের সদস্য হোসাইন আহমদ রিজভী প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন