editor
প্রকাশিত: 9:30 PM, January 19, 2022

কবি লুৎফুন্নেছা লিলির ইন্তেকাল
বিশিষ্ট কবি সাহিতিক যিনি দীর্ঘ প্রায় ৩৮ বছর একনাগাড়ে মানুষ গড়ার কারিগর হিসাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সিলেটের শিক্ষা ও সাহিত্য অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব, দেশ বিদেশের হাজার হাজার শিক্ষার্থীর প্রাণ প্রিয় শিক্ষক, সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষিকা ও পরবর্তীতে কলেজ শাখার ক্যাম্পাস-ইন-চার্জ লুৎফুন্নেছা লিলি গতকাল বুধবার দুপুর আড়াইটায় আল-হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)
লুৎফুন্নেছা লিলি ১৯৫৭ সালের ৬ ফেব্রুয়ারী সিলেট শহরের কুয়ারপারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা এডভোকেট আব্দুল খালিক, মা বেগম আমেনা খাতুন, স্বামী সাবেক ব্যাংকার আখতার হোসেন, দুই মেয়ের মধ্যে বড় মেয়ে শাবিপ্রবি’র সহকারী অধ্যাপিকা সাবরিনা সোহানী এবং ছোট মেয়ে লুলু মাহফুজ স্বর্ণা ঢাকায় একটি বিদ্যাপিঠের শিক্ষিকা।
আশির দশকের যে ক’জন লেখিকার লেখায় সৃজনশীলতা, মেধা ও দক্ষতার মিশেল ছিল, তিনি তাদের একজন। লুৎফুন্নেছা লিলি প্রকাশিত বই কাব্য উচ্চারনে অনাগত প্রসঙ্গ (১৯৯৪), অন্তরে অন্তরায় (২০০৪), তুই যে আমার (ছড়া ২০০৪) এবং মাগো (ছড়া) ইত্যাদি।
পারিবারিক সুত্রে জানা গেছে লুৎফুন্নেছা লিলির জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর সিলাম বাজার শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১