editor
প্রকাশিত: 9:45 PM, January 19, 2022

কোম্পানীগঞ্জ ৪নং ইছাকলস ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও সংবর্ধনা
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং ইছাকলস ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভায় নবনির্বাচিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় ইছাকলস বাঘজোড় মাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা নেতৃবৃন্দের গলায় ফুলের মালা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
ইসাকলস ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মন্নান মনাফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ৬ বারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান আবু সায়েদ আব্দুল্লাহ সায়েস্তা মিয়া।
সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা ও ৪নং ইছাকলস ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলা উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ফখরুল আলম, ইছাকলস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাহার, বিএনপি নেতা ফখর আলী, যুবদল নেতা তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা ফোরকান আলী ও জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইছাকলস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মন্নান মনাফ বলেন, তৃনমূল বিএনপি হচ্ছে দলের প্রাণ। তৃনমূল ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলে সকল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী হয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও জুলুম উপেক্ষা করে বিএনপি গণতন্ত্রকে সুসংহত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথমে ওয়ার্ড কমিটি, এরপর ইউনিয়ন এবং সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করতে পেরেছি। সফল কাউন্সিলের মাধ্যমে তৃনমূল নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচন করেছে। এতে দলের কার্যক্রম শক্তিশালী ও বেগবান হবে বলে আমাদের প্রত্যাশা।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত উপজেলা নেতৃবৃন্দ বলেন, দেশ জাতির কঠিন সময়ে তৃনমূল নেতাকর্মীরা তাদের আস্থা ও বিশ^াস রেখে আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। তৃনমূল নেতাকর্মীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আমরা অঙ্গিকারাবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছি।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন