editor

প্রকাশিত: 9:10 PM, January 20, 2022

যুক্তরাষ্ট্রে বিচারপতি মনোনীত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী

যুক্তরাষ্ট্রে বিচারপতি মনোনীত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী

যুক্তরাষ্ট্রে বিচারপতি মনোনীত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন। নিয়োগ পেলে তিনিই হবেন প্রথম নারী মুসলিম-আমেরিকান ফেডারেল বিচারপতি।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন এই মনোনয়ন দিয়েছেন বলে জানানো হয়েছে।

নতুন বিচারপতিদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য ছিল দেশটির বিচার বিভাগে বৈচিত্র্য আনা। প্রেসিডেন্ট বাইডেনের এই মনোনয়ন যদি মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়, তাহলে নিউইয়র্ক স্টেটের ফেডারেল কোর্টে বিচারকার্য পরিচালনা করবেন নুসরাত। ক্ষমতায় আসার পর গত এক বছরে প্রেসিডেন্ট বাইডেন ১৩ দফায় ৮৩ জন বিচারপতি মনোনয়ন দিয়েছেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট বাইডেন সবশেষ আটজনকে মনোনয়ন দিয়েছেন। তাদের সবাই অসাধারণ যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ এবং আইনের শাসন ও সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে নুসরাত সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইয়েল ল‘ স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি। ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর ছিলেন নুসরাত।

এর আগে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ করেছেন। সবশেষ ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর ছিলেন।

সূত্র: বিবিসি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে