editor

প্রকাশিত: 11:31 PM, January 20, 2022

সিলেট নগরীতে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও আইনজীবীদের মানববন্ধব

সিলেট নগরীতে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও আইনজীবীদের মানববন্ধব

সিলেট নগরীতে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও আইনজীবীদের মানববন্ধব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলার প্রতিবাদ, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা, শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার নিরাপত্তা বিধান এবং অবিলম্বে ন্যায্য দাবী মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে জজকোর্টের সামনে শাবিপ্রবিরি সাবেক শিক্ষার্থী ও আইনজীবীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাবি’র ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র ও আইনজীবী এডভোকেট সেলিম মু. আলী আসগরের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এডভোকেট মোহাম্মদ আব্দুর রব এর পরিচালনায় মানববন্ধনে ব্যক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ব্যারিস্টার ফজল চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা সভাপতি এডভোকেট আল-আসলাম মুমিন, এডভোকেট মোঃ তাজ উদ্দিন মাখন, এডভোকেট বদিউল আলম লিটন, এডভোকেট শফিকুর রহমান শফিক, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট তাজ রীহান জামান, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট সাদেক আহমদ সাজন, এডভোকেট মুমিনুজ্জামান, প্রাক্তন ছাত্র প্রফেসর আব্দুল জলিল, আব্দুল কাদির, এডভোকেট গিয়াস উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শাবি আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় এবং সিলেট তথা সারাদেশের গৌরব। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ দেশে বিদেশে নানা কর্মে সুপ্রতিষ্ঠিত ও দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে। ছাত্রী হলের ন্যায্য দাবী অবজ্ঞা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে পুশি দিয়ে ছাত্র-ছাত্রীদের উপর নগ্ন হামলা করে আজকের পরিস্থিতি সৃষ্টি করেছেন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ন্যায্য দাবী মেনে নিয়ে আহত ছাত্র-ছাত্রীদের সুচিকিৎসার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক