editor

প্রকাশিত: 6:51 PM, January 21, 2022

কানাইঘাট রাজাগঞ্জ ইউপির ৩নং ওয়ার্ডের পুনঃ নির্বাচন দাবী

কানাইঘাট রাজাগঞ্জ ইউপির ৩নং ওয়ার্ডের পুনঃ নির্বাচন দাবী

কানাইঘাট রাজাগঞ্জ ইউপির ৩নং ওয়ার্ডের পুনঃ নির্বাচন দাবী

বিভিন্ন দপ্তরে ৭ সদস্য প্রার্থীর অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির ৩নং ওয়ার্ডের মির্জাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত চেয়ে পুনঃ নির্বাচনের দাবী করছেন পরাজিত ৫ সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ২জন সদস্য প্রার্থীরা। এ বিষয়ে তারা নির্বাচনের দিন ভোট চলা কালে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুমন হোসেন এর বিরুদ্ধে বিস্তার অভিযোগ এনে সম্প্রতির সিলেট এর জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায় পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী গত ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মির্জাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ সুমন হোসেন ক্ষমতার অপব্যবহার করে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হেলাল আহমদের পক্ষ অবলম্বন করে তার প্রতীক টিবওয়েল প্রতীকের সর্মথকদের ব্যাপক জাল ভোটের সুযোগ দেন। বহিরাগতরা টিউবওয়েল প্রতীকে জাল ভোট দিলে যা বার বার প্রিসাইডিং অফিসার সুমনের কাছে এ ওয়ার্ডের প্রতিদ্বন্ধি সাধারণ সদস্য পদপ্রার্থীরা অভিযোগ দিলেও তিনি তা কর্নপাত করেননি। উল্টো তাদের তিনি ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ভোট কেন্দ্রে দাঙ্গা সৃষ্টি করে নিজের ইচ্ছামত নির্ধারিত সময়ের পূর্বে ভোট গ্রহন বন্ধ করে জাল ও বাতিল ভোট টিউবওয়েল প্রতীকের পক্ষে ঢুকাইয়া ভোট গণণা করে তাকে মৌখিক ভাবে ২টি ভোট বেশি দেখিয়ে হেলাল আহমদ কে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা। ভোগ গণণা কালে ব্যাপক জালজালিয়াতির আশ্রয় নিয়ে ওয়ার্ডের কোন সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যদের ভোটের রিজাল্ট সীট এজেন্টদের না দিয়ে কেন্দ্র থেকে চলে আসেন প্রিসাইডিং কর্মকর্তা। এমনকি সকাল ৮টার পরিবর্তে মির্জাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাড়ে ৮টায় ভোট গ্রহন শুরু হয়।

এ ছাড়াও তারা অভিযোগে উল্লেখ করেছেন যে, প্রিসাইডিং অফিসার সুমন হোসেন নির্বাচনের পূর্বের রাতে নির্বাচনী আচারণ বিধি লঙ্গন করে পোলিং অফিসারদের নিয়ে সদস্য প্রার্থী হেলাল আহমদের বাড়িতে রাতের খাবার খান এবং তিনি সেখানে রাত্রি যাপন করে সকাল বেলা ভোট কেন্দ্রে আসেন তিনি।

কোন কোন প্রার্থীর নিকট থেকে বিকাশের মাধ্যমে ও নগদ টাকা নেন। অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা সুমন হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভোট গ্রহন ও গননা কালে ব্যাপক জালজালিয়াতির আশ্রয় নিয়ে সদস্য প্রার্থী হেলাল আহমদ টিউবওয়েল প্রতীকের পক্ষে অবলম্বন করায় তদন্ত পূর্বক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন সহ পুনরায় রাজাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গণণা ও পুনঃ নির্বাচনের বিহীত ব্যবস্থা গ্রহনের দাবী জানান পরাজিত সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যরা। গত ১১ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক একই তারিখে জেলা নির্বাচন কর্মকর্তা ও ৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাগঞ্জ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার বরাবরে উল্লেখিত অভিযোগ এনে লিখিত দরখাস্ত দায়ের করেন ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মুহিবুর রহমান, ছয়ফুল আলম শিকদার, আলী হোসেন, মোহাম্মদ সোহাগ মিয়া, বর্তমান ইউপি সদস্য আছা মিয়া চৌধুরী সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা পদপ্রার্থী সাইদা বেগম, আজিরুন নেছা। এ ছাড়া উক্ত ভোট কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবিতে গত শনিবার বিকেল ৫টায় স্থানীয় রাজাগঞ্জ বাজারে প্রতিবাদ সভা করেন পরাজিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক