editor

প্রকাশিত: 7:11 PM, January 21, 2022

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

মণিপুরী সমাজের এমন এক ক্রান্তিকালে সেই ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সুদীর্ঘ ৩৭ বছরের ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন “বাংলাদেশ মণিপুরী ছাত্র সমতি (বামছাস)” – এর দ্বিবার্ষিক সম্মেলন, কর্মী সভা ও “নুঙশিবা খোঞ্জেল-৩” সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) সিলেটের সুবিদ বাজারস্থ মণিপুরী পাড়ার শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া মন্ডোপে সকাল ১১ টা থেকে শুরু করে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও বামছাস’র পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন হওয়া অনুষ্ঠানের ধারাবাহিকতায় সকাল সাড়ে ১১ টায় শুরু হয় “নুঙশিবা খোঞ্জেল-৩”। সুদুর ২০১৭ সাল থেকে শুরু হওয়া মণিপুরী ছাত্র/ছাত্রী শিল্পীদের অংশগ্রহনে সঙ্গীত প্রতিযোগিতা ” নুঙশিবা খোঞ্জেল-৩” এর অদ্যাবধি পৃষ্ঠপোষকতার গুরু দায়ীত্ব পালন করছেন আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী বামছাস’র প্রধান উপদেষ্টা শ্রী অসেম্ সত্যজিত সিংহ। “নুমশিবা খোঞ্জেল-৩” সঙ্গীত প্রতিযোগিতায় “ক” বিভাগে প্রথম স্থান তথা চ্যাম্পিয়ন অধিকার করেন পুথেম্ রুদ্রানী সিনহা, ১ম রানার্সআপ অর্জন করেন সুপ্রভা সিনহা এবং ২য় রানার্সআপ অর্জন করেন যৌথভাবে যথাক্রমে সর্বশ্রী দেবী এবং স্পৃহা সিনহা। “খ” বিভাগে প্রথম স্থান তথা চ্যাম্পিয়ন অধিকার করেন মাইবম্ আইরিন লৈনা, ১ম রানার্সআপ অর্জন করেন সাইরেম্ অবিনাশ সিংহ এবং ২য় রানার্সআপ অর্জন করেন য়ু¤œাম সুষমা। পুরো সঙ্গীত প্রতিযোগিতায় সম্মানিত বিচারকের গুরু দায়ীত্ব পালন করেন ওস্তাদ নীলমনি সিংহ ও আঞ্জুমান জালালাবাদী। তবলায় ছিলেন মৃত্যুঞ্জয় ঋষি। দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর বিকাল ৩ টায় শুরু হয় কর্মী সভা। কর্মী সভা ও সম্মেলনে ব্যাপক আলোচনার পর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আগামী দুই বছরের জন্য থোকচম্ বিকি সিংহকে সভাপতি, থৌনাওজম্ সৌরভ সিংহ আকাশকে সাধারণ সম্পাদক এবং লাঙ্গনজম্ রনিক সিংহকে সাংগঠনিক মনোনিত করে ২৭ সদস্যবিশিষ্ট বামছাস কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় আলোচনা সভা। নব নির্বাচিত সভাপতি থোকচম্ বিকি সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট নাট্যজন ও সমাজসেবক এম.উত্তম সিংহ রতন, সহকারী শিক্ষক খোমদ্রাম বীরেন্দ্র সিংহ, সমাজসেবক থোঙাম্ নবকুমার সিংহ, সমাজসেবক শেরাম প্রমোদ সিংহ ও বিশিষ্ট সমাজসেবক থেঙ্গুজম্ হীরন্ময় সিংহ হীরন। প্রধান বক্তা হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এল.নন্দলাল সিংহ। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন থৌনাওজম্ আকাশ সিংহ। সভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন হিজম কিষান সিংহ, রনিক সিংহ, দিবাকর সিংহ, রুদ্র সিংহ, অনুরাগ রাজকুমার প্রমুখ। আলোচনা সভার শেষপ্রান্তে সকালে অনুষ্ঠিত সঙ্গীত প্রতিযোগিতা “নুঙশিবা খোঞ্জেল-৩” এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরো আলেচনা সভার সঞ্চালনায় ছিলেন য়ু¤œাম স্নিগ্ধা। আলোচনা সভা শেষে বিজয়ী শিল্পী ও বামছাস’র শিল্পীবৃন্দের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক