editor
প্রকাশিত: 7:46 PM, January 21, 2022

অবিলম্বে শাবি ভিসির অপসারণ করে বিশ্ববিদ্যালয় সংকট সমাধান করুন: বাম গণতান্ত্রিক জোট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অনশনরত অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা নেতৃবৃন্দ। শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ওসমানী হাসপাতাল ও জালালাবাদ রাগিব-রাবেয়া হাসপাতালে অসুস্থ চিকিৎসাধীন শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং এসময় সেখানে অবস্থানরত অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের আক্রমণ বর্বরোচিত, নজিরবিহীন ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা উল্লেখ্য করে অবিলম্বে হামলাকারী ও সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করার দাবি করেন।
নেতৃবৃন্দ অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে তার দায় সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। নেতৃবৃন্দ একইসাথে অভিযুক্ত ভিসিসহ সংশ্লিষ্টদের অপসারণ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়া বিদ্যমান সংকট সমাধানের একমাত্র পথ বলে অভিমত ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপর পুলিশ কর্তৃক মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও আহবান জানান।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটে ও ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) ডাঃ হরিধন লাশ, শ্রমিক ফেডারেশনের মুখলেছুর রহমান, শ্রমিক ফ্রন্টের মনজুর আহমদ প্রমুখ।
(সংবাদ বিজ্ঞপ্তি)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন