editor
প্রকাশিত: 7:28 PM, January 22, 2022
জাতীয় পার্টি পূণর্গঠন প্রক্রিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) স্থানীয় দক্ষিণ সুরমা ও নগরীর ২২নং ওয়ার্ডে অসহায় ও গরীব দুস্থ মানুষের মাঝে জাতীয় পার্টি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম. এ. সালেহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী ৬৪ জেলায় জাতীয় পার্টি পূণর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পল্লী নেত্রী বিদিশা এরশাদ এর নির্দেশে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। জাতীয় পার্টি পূর্বের ন্যায় মানুষের দু:খ-সুখে পাশে ছিল, আছে এবং থাকবে। আগামী দিনে জাতীয় পার্টি সুগঠিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির পূণর্গঠন প্রক্রিয়ার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান চৌধুরী, মহাগরীর সহ সভাপতি শামসুজ্জামান কবির, সহ সভাপতি এডভোকেট ফয়জুল হক রানা, এডভোকেট আব্দুল মুকিত, জেলা শাখার সহ সভাপতি ডা. দিলাল আহমদ, মহানগরীর সহ সভাপতি ডা. আকতার হোসেন, সহ সভাপতি লিয়াকত আলী খান, ২২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুমন আহমদ, ওয়ার্ড সহ সভাপতি ইমাম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়