editor
প্রকাশিত: 3:47 PM, January 24, 2022

স্বাস্থ্য ঝুঁকিতে জগন্নাথপুর পৌরবাসী: অব্যবস্থাপনায় ময়লার স্তুপ
আলী জহুর. জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন স্থান এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লার স্তুপ। অব্যবস্থাপনায় ময়লা-আর্বজনার বৃহৎ ভাগাড়ে পরিণত হয়েছে টিএন্ডটি অফিসের আশ-পাশ ও রাস্তাঘাট, অলিগলি সর্বত্রই ময়লা-আর্বজনার ছড়াছড়ি। চারদিকের উৎকট গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। যে কারণে জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন থেকে হাট-বাজারে আসা মানুষ এখন চলাফেরা করতে হয় নাক টিপে? নানা ধরণের ময়লা- আর্বজনার উৎকট গন্ধ জীবনকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেললেও এর বিন্দুমাত্রও টের পান না পৌরসভার কর্মকর্তারা। জগন্নাথপুর পৌর এলাকা ও টিএন্ডটি রোডের সামনে দিয়ে চলাচলকারী পথচারীদের কটু দুর্গন্ধ সহ্য করতে হয়। সরেজমিন দেখা যায়, টিএন্ডটি অফিস, সবজি বাজার, মাছ বাজার, মাদ্রাসা পয়েন্ট ও জগন্নাথপুর পৌর ব্রীজের পার্শেই যত্রতত্র ময়লা-আর্বজনা ফেলে রাখা হচ্ছে। ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত দূর্গন্ধ বের হবার কারণে প্রতিদিন হাজার হাজার পথচারী দূষণের শিকার হচ্ছেন। জগন্নাথপুরের প্রবেশমুখেই ময়লা স্থানান্তার কেন্দ্র গড়ে তোলা হয়েছে। রাস্তার পাশে ময়লা-আর্বজনা ফেলা প্রসঙ্গে জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন, আমরা পৌরবাসীর যেন কোন ধরণের ক্ষতি না হয় সে দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব। সড়কের পাশেই ময়লা ফেলা হচ্ছে। এতে পথচারীসহ এলাকাবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে। পৌরবাসীকে যত্রতত্র ময়লা ফেলা থেকে সচেতন হতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। আপাতত পৌরসভার ময়লা ফেলার কোন জায়গা নেই, তবে ৩ কোটি টাকার একটি প্রকল্প জায়গার অভাবে হচ্ছে না যদি আমরা অচিরেই জায়গা দিতে পারি তাহলে আমাদের ময়লা আবর্জনা ফেলার স্থানের অভাব থাকবেনা। এ ব্যাপারে জানতে চাইলে, ডা.আহম্মদ হোসেন, সিভিল সার্জন সুনামগঞ্জ বলেন, যে কোন জায়গাতে ময়লা আবর্জনা স্বাস্থ্যের জন্য খারাপ, যত্রযত্র ময়লা আবর্জনা যেখানে থাকে সেখানে জিবাণু ছাড়ানোর সম্ভবনা থাকে ডায়েরিয়া জনিত রোগ হতে পারে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে, ময়লা ব্যবস্থাপনা সরকারের নির্দেশনা আছে সরকারের নির্দেশনা অনুযায়ী ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এ ব্যাপারে যদি ঠিক মতো না মানা হয়, সেখানে আমরা যাব আইনের মাধ্যমে বিষয়টি আমরা সর্বত্ত চেষ্টা করব। পথচারীরা বলেন, যেখানে-সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। ফলে পুরো পৌর শহরই ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভুক্তভূগীরা কর্তৃপক্ষের নিকট আবেদন দ্রুত ময়লা আর্বজনা পরিষ্কার কারার জন্য অনুরুধ জানান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক