editor
প্রকাশিত: 5:06 PM, January 24, 2022

রাতারগুল বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার রাতারগুল মহেশখেড় এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ।
স্থানীয়রা জানান, বন বিভাগ কর্তৃক স্থানীয়দের নিয়ে গঠিত রাতারগুল বন ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে প্রাপ্ত সুহেল ও এহিয়ার নেতৃত্বে বন বিভাগের জায়গা থেকে রাতের আধাঁরে বালু উত্তোলন করা হচ্ছে। তারা জানান তাদের মদদ দাতা হচ্ছেন গোয়ানঘাট সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন।
সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত বালু উত্তোলন করা হয়। সে কারণে স্থানীয়দের চরম দূর্ভোগ পোহাতে হয়। রাতে ঘুমাতে পারেন না এবং রাস্তার চরম ক্ষতি সাধিত হচ্ছে। পরে বালু নিয়ে মহেশখেগ বাজারে মজুদ রেখে সেখান থেকে বিক্রয় করা হয়। যে সকল ট্রাক দিয়ে সেখার থেকে বালু উত্তলন করে নিয়ে যাওয়া হয় তার ২টি ট্রাকের নাম্বার আমাদের কাছে এসে পৌছেছে। সিলেট-ঢ-১১-০০০৬, সিলেট-ঢ-১১১৯২০ আরো অনেক গুলো ট্রাক রয়েছে।
স্থানীয়দের মনে প্রশ্ন বন রক্ষার কমিটিতে অর্ন্তভূক্ত ব্যক্তিরা যদি অবৈধভাবে বালু উত্তোলন করেন তা হলে সাধারণ মানুষ যাবে কোথায় ?
এই সকল ব্যক্তিদের কারণে এই অঞ্চলের পরিবেশ চরম হুমকির মুখে।
এই বিষয়ে গোয়ানঘাট বন বিভাগের এসিএফ আবু বক্কর জানান, আমি বিষটি জেনে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বেরত ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণের জন্য বলে দিয়েছি।
অভিযোগের বিষয়ে সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন বলেন, বন বিভাগের জায়গা থেকে বালু উত্তোলন হচ্ছে না। ভিডিও ফুটেজ এবং দৃশ্য আছে বলে তিনি বিষয়টির কোন উত্তর দিতে পারেন নি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক