editor
প্রকাশিত: 12:27 AM, January 25, 2022

ফেঞ্চুগঞ্জে স্যার এনাম উল ইসলামের শীতবস্ত্র বিতরণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জে স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে ঘিলাছড়া মোকামরতল বাজারে ও বিকেলে উপজেলার ফরিদপুর গ্রামে ৪শত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের পূর্বে যুক্তরাজ্য ম্যানচেস্টার আওয়ামীলীগের সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলাম বলেন, ‘আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানবতার পাশে থাকেন। সব দুর্যোগে একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগই গরিব অসহায় মানুষের পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন।’
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ভাইস চেয়ারম্যান সামছুল ইসলাম, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক টিপু সুলতান, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দীন আহমদ, মোশাররফ হোসেন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন