editor
প্রকাশিত: 6:19 PM, January 25, 2022
সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ হিউম্যান হুলার লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে চালক-শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ১০ জন শ্রমিক। গত ১৩ জানুয়ারি দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলা নং-৪১। ঐই মামলায় ১০জন আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আসামীদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।
(২৪ জানুয়ারি) আসামীরা আদালতে আবারও জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ১ আমলী আদালতের বিচারক আসামীদের জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় বাদাঘাটস্থ সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন ১০জন শ্রমিক।
জামিন প্রাপ্তরা হলেন, মো. সাহাবুদ্দিন, মো. আব্দুল নূর ইরন, মো: আব্দুল আজিজ দুলাল, মো: ইমরান আহমদ, মো: সাইফুল্লাহ, মো: নাছির উদ্দিন, শাহেদ আহমদ, মো: আব্দুল্লাহ, কয়েছ আহমদ পাশা, মো: নাজিম উদ্দিন।
জামিনে বের হওয়ার পর কারা ফটকে তাদের ফুল দিয়ে বরণ করেন হিউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং – চট্ট ১৩২৬ এর সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানায় ১২জনকে আসামী করে মামলা দায়ের করেন মো: হেলাল আহমদ। মামলা নং-৪১।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়