editor
প্রকাশিত: 7:51 PM, January 25, 2022

কমলগঞ্জে গাছে ঝুলছে শাড়ি, নিচে পড়ে আছে ছড়ানো-ছিটানো কঙ্কাল
লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল রেঞ্জ লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৪জানুয়ারী) সন্ধ্যায় লাউয়াছড়া বিট বাঘমাড়া ক্যাম্প এলাকার লঙ্গুরপাড় গ্রামের লঙ্গুছড়ার পাশে জঙ্গল থেকে কঙ্কালগুলো পুলিশ উদ্ধার করা হয়। এসময় কঙ্কালের পাশে গাছের সাথে ঝোলানো একটি ছিল। শাড়ি দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিদ আলীর ভাগীনা ও মানিক মিয়ার ছেলে সোহেল আহমেদ গত ২৯ জুলাই নিখোঁজ হওয়া তার মা হাজেরা বিবির (৪৮) কঙ্কাল বলে দাবী করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পায় একটি গাছে শাড়ি ঝুলানো। পরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর বড় ছেলে শাহ্আলম জানান, গাছের সাথে ঝুলানো শাড়ি দেখে বলেন, এটি আমার ফুফু হাজেরা বিবির শাড়ি ও কঙ্গালগুলো হবে। আমার ফুফু দীর্ঘ সাড়ে ৫ মাস দরে নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ কঙ্কালগুলো কার ডিএনও টেস্ট করার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হচ্ছে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে