editor

প্রকাশিত: 8:56 PM, January 25, 2022

প্রথমবারের মতো সিলেটে লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা ‘টেইস’ সফলভাবে সম্পন্ন

প্রথমবারের মতো সিলেটে লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা ‘টেইস’ সফলভাবে সম্পন্ন

প্রথমবারের মতো সিলেটে লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা ‘টেইস’ সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ঢাকার বাইরে প্রথমবারের মতো পূণ্যভূমি সিলেটেও লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা ট্রান্সআর্টারিয়াল কেমোএ্যাম্বোলাইজেশন বা ‘টেইস’ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল বিভাগের বিভাগীয় প্রধান প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল গতকাল মঙ্গলবার সিলেটের নর্থইস্ট হাসপাতালে প্রথমবারের মতো একজন রোগীর লিভারে ‘টেইস’ করেন। রাজধানী ঢাকার পর কোথাও টেইস স্থাপনের ঘটনা এটিই প্রথম।
এ-উপলক্ষ্যে মঙ্গলবার সিলেট নগরের জিন্দাবাজারস্থ একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল জানিয়েছেন, এদেশে ক্যান্সার জনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে কিভার ক্যান্সার। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত অনুযায়ী দেশে প্রতিবছর যে পরিমাণ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করেন তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ লিভার ক্যান্সারের কারণেই মারা যান। লিভার ক্যান্সারের রোগীদের জন্য টেইস হচ্ছে একটি সুখবর। হার্টের বিশেষজ্ঞরা যেভাবে ক্যাথল্যাবে হার্টের ব্লক হওয়া ধমনীতে স্টেন্ট পরিয়ে রক্ত চলাচল পুনরায় চালু করে দেন। লিভার বিশেষজ্ঞরাও একইভাবে ক্যাথল্যাবে লিভারের ধমনীর মাধ্যমে লিভার ক্যান্সারের টিউমারগুলোতে সরাসরি কেমোথেরাপি প্রয়োগ করে সেই রক্তনালিকে বন্ধ করে দেয়া হয়। এর ফলে শরীরের অন্য কোথাও ক্যান্সার ছড়াতে পারেনা।
সংবাদ সম্মেলনে ডা. স্বপ্নীল আরও জানান, টেইস’র ফলে রোগীর চুল পড়া,খাওয়ার অরুচি ইত্যাদি কেমোথেরাপিজনিত কোনো সাইড এফেক্ট হয়না। রক্তনালি ব্লক করে দেয়ার ফলে লিভার ক্যান্সারের টিউমারগুলো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টিউমারগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পরে। টেইস করার ফলে টিউমারগুলো ছোট হয়ে আসলে, পরবর্তীতে লিভার ক্যান্সারের রোগীদের মুখে খাওয়ার কেমোথেরাপি কিংবা ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এমনকি একসময় অপারেশন করে লিভার ক্যান্সারের টিউমার অপসারণও করা যায়।গত কয়েক বছর ধরে দেশে নিয়মিত টেইস করা হচ্ছে। ২০১৬ সালে ডা. স্বপ্নীলের নেতৃত্বে দেশে টেইস শুরু হয় বলে এতে জানানো হয়েছে। ডা. স্বপ্নীল দেশে উৎপাদনের অপেক্ষায় থাকা করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ এর প্রধান গবেষক।
সিলেটের সাথে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, সিলেট নগরীর ছড়ারপাড়ে তার পিতৃভূমি।এজন্য রাজধানী ঢাকার পরই তিনি তার প্রিয় জায়গা সিলেটেই লিভার ক্যান্সারের এই আধুনিক চিকিৎসা শুরু করেছেন। ডা. স্বপ্নীলের নেতৃত্বে দেশে এপর্যন্ত প্রায় ২৫০ জন রোগীকে টেইসের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে। টেইসের এই অভিজ্ঞতা আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালেও প্রকাশিত হয়েছে। টেইসে বাংলাদেশের সাফল্য আশপাশের দেশগুলোর সমতুল্য আর খরচও প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশী সাশ্রয়ী। গতকাল টেইস করা রোগী আজ বুধবার ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারবেন।
ডা. স্বপ্নীলের নেতৃত্বে এই টিমের সদস্য ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ -হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়েজ আহমেদ খন্দকার, একই হাসপাতালের একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোকসানা বেগম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমেদ লুৎফুল মুবিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. দুলাল চন্দ্র দাস ও শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট’র এন্যাসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইকরামুল হক।
সিলেটে লিভারের চিকিৎসায় এমন উদ্যোগ গ্রহণের জন্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে