editor
প্রকাশিত: 8:59 PM, January 25, 2022

ভিসি ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে সিলেটে ছাত্রদলের প্রতিকী অনশন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ও তাদের দাবি-দাওয়া পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনশনে ছিলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে বিকাল ৩টার দিকে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভাঙ্গান।
অনশন কর্মসূচীটি সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসাইন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, তানভীর আহমদ চৌধুরী, এড.সুহেদুল ইসলাম, জুনেদ আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সদরুল ইসলাম লোকমান, এলিন শেখ, তাজুল ইসলাম সাজু, মোঃ আব্দুল্লাহ, আজহার আলী অনিক, নজরুল ইসলাম সুমন, দেবাশীষ দাস গুপ্ত, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুবক্কর ছিদ্দিক, ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরানুল ইসলাম রাসেল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ,এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ লস্কর, ল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আহমদ, ১০নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ রহমান, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সবুজ, সহ সাধারণ সম্পাদক রনি চৌধুরী, আমিনুল ইসলাম,শাহিন মিয়া, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জব্বার আহমদ কামরান সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সৌরভ, শিহাব আহমদ,আকিরুল ইসলাম জিসান, ওবায়দুল রহমান আবিদ, আশিকুর রহমান তারেক, মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক কাউসার আহমেদ, জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের সহ সমবায় সম্পাদক আমজাদ আলী ফাহিম, কান্দিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী হোসেন, হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাইয়ুম, মোগল গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ, জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল আহমদ, জেলা ছাত্রদলের সদস্য নাঈম আহমদ, নাজিম উদ্দিন পলাশ, কাউসার আহমেদ জুম্মান, খন্দকার সানি, সেলিম আহমদ, হারুন আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে