editor

প্রকাশিত: 9:33 PM, January 25, 2022

আলোচনার মাধ্যমে শাহজালাল বিশ^বিদ্যালয় সংকট নিরসনের আহ্বান সচেতন সিলেটবাসীর

আলোচনার মাধ্যমে শাহজালাল বিশ^বিদ্যালয় সংকট নিরসনের আহ্বান সচেতন সিলেটবাসীর

আলোচনার মাধ্যমে শাহজালাল বিশ^বিদ্যালয় সংকট নিরসনের আহ্বান সচেতন সিলেটবাসীর

সিলেটবাসীর ঐতিহ্য ও গর্বের স্মারক প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের চলমান সংকট অবিলম্বে নিরসন করে বিশ^বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক করার দাবী জানিয়েছেন সিলেটের অরাজনৈতিক সামাজিক সংগঠন সচেতন সিলেটবাসীর নেতৃবৃন্দ। সংকট নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে যে দুরত্ব সৃষ্টি করছে তা নতুন প্রজন্মের জন্য এক কলংকজনক অধ্যায়ের সুচনা করবে বলেও মন্তব্য করেন তারা। শিক্ষক ও শিক্ষার্থীদের ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।
এক বিবৃতিতে সচেতন সিলেটবাসীর সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সিলেটবাসীর আশা আকাঙ্খার প্রতীক। এর সাথে সিলেটবাসীর ঐতিহ্য জড়িয়ে আছে। কিন্তু সম্প্রতি বিশ^বিদ্যালয়ে একটি অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে যে সংকটের সৃষ্টি হয়ে সেটা নিয়ে বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত ১০ হাজারের অধিক শিক্ষার্থীর অভিভাবকমন্ডলী ও গোটা সিলেটবাসী চরম উদ্বিগ্ন। একদিকে ভিসির পদত্যাগের একদফা দাবীতে আন্দোলন ও অনশন অপরদিকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নিরবতায় চলমান সংকট ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। এই অবস্থা চলতে দেয়া যায়না। আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের প্রতি বিশ^বিদ্যালয়ের ভিসির অভিভাবক সুলভ আচরণ সিলেটবাসীর প্রত্যাশা ছিল। কিন্তু শিক্ষার্থীদের প্রতি তাঁর এমন আচরণে আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি।
নেতৃবৃন্দ আরো বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। একটি শীর্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ শালীনতা নির্ভর আচরণ আমরা প্রত্যাশা করি। শিক্ষার্থীদের ন্যায্য দাবীর সাথে আমাদের সমর্থন রয়েছে। কিন্তু বিশ^বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকল মহলকে এগিয়ে আসতে হবে। বিশ^বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বৃহত্তর সার্থে ন্যায্য দাবী দাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে করতে শিক্ষার্র্থীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভিসির পদত্যাগের দাবীতে চলমান আন্দোলনে শিক্ষকদের নিয়ে বাজে ও অশালীন মন্তব্য করা হচ্ছে। যা সিলেটের ঐতিহ্য পরিপন্থি। এক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশালী আচরণ সিলেটবাসী প্রত্যাশা করে। আন্দোলনকে কেন্দ্র করে কোন অমানবিক আচরণের সিদ্ধান্ত সিলেটবাসী সমর্থন করেনা। অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে চুড়ান্ত সমাধান নিশ্চিত করার জন্য জোর দাবী জানান তারা। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে