editor
প্রকাশিত: 10:22 PM, January 27, 2022

ফেঞ্চুগঞ্জে সারকারখানা রেলগেইট টু তজমুল আলী চত্বর সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন
ফেঞ্চুগঞ্জে সার্কুলার রোড এসএফসিএল রেলগেইট হতে পালবাড়ি তজমুল আলী চত্বর পর্যন্ত আরসিসি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে তিনি ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানার ভারী যান চলাচলের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শাহজালাল সারকারখানা সিবিএ’র সভাপতি রাজু আহমদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল শিহাব, শহীদুর রহমান রোমান, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মাসার আহমদ শাহ, ফাহিম আহমদ, রেজান আহমদ শাহ প্রমুখ।
এর আগে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নিজামপুর-এনজিএফএফ সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক