editor
প্রকাশিত: 10:28 PM, January 27, 2022

টমি মিয়ার “কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ” প্রতিযোগিতা
“টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ” শিরোনামে দেশব্যাপী একটি রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে সেরার মুকুট জিতলে নগদ পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার দুয়ার খুলবে।
গত সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। লন্ডন থেকে টমি মিয়া নিজেও সংবাদ সম্মেলনে যোগ দেন। টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিযোগিতায় প্রধান বিচারক থাকবেন টমি মিয়া নিজে।
প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে নাম, মোবাইল নম্বর, ঠিকানাসহ নিজের কাচ্চি বা বিরিয়ানি রান্নার ২ থেকে ৫ মিনিটের ভিডিও, রান্না শেষে খাবারের একাধিক ছবি ও রেসিপি ২০ ফেব্রুয়ারির মধ্যে ই-মেইলে পাঠাতে হবে contest.tmkbc@gmail.com ঠিকানায়।
প্রতিযোগীদের মধ্যে ১০ জনকে বাছাই করে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতার প্রথম বিজয়ী ৩০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ২০ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী ১০ হাজার টাকা পুরস্কার পাবেন। পাশাপাশি থাকবে গিফট হ্যাম্পার।
এছাড়া প্রতিযোগিতার প্রথম বিজয়ী এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ‘টমি মিয়া’স ইন্টারন্যাশনাল শেফ অফ দ্যা ইয়ার’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।
এ ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম, টমি মিয়ার মার্কেটিং উপদেষ্টা ও পরামর্শক এস এম আলী জাকের সজীব, কলকাতা থেকে টমি মিয়ার ডিজিটাল মার্কেটিং পার্টনার শুভংকর যুক্ত ছিলেন সংবাদ সম্মেলনে। এডমিন ম্যানেজার এন্ড কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ আহমেদ খাঁন, শেফ ইনসট্রাক্টর মো.জাফর জাহান। বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী