editor

প্রকাশিত: 11:34 PM, January 27, 2022

কেমুসাস’র সাধারণ সভা : জাতির কল্যাণে নিবেদিত হয়ে মহৎ উদ্দেশ্যে কাজ করার আহ্বান

কেমুসাস’র সাধারণ সভা : জাতির কল্যাণে নিবেদিত হয়ে মহৎ উদ্দেশ্যে কাজ করার আহ্বান

কেমুসাস’র ৮৫তম সাধারণ সভা : জাতির কল্যাণে নিবেদিত হয়ে মহৎ উদ্দেশ্যে কাজ করার আহ্বান

সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫ তম বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট বলেন, মহামারী করোনায় স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীতে এর প্রতিষেধক তৈরি হয়েছে জ্ঞানের চর্চার মাধ্যমে। কেমুসাস এমনি একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞানের চর্চা হয়। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সবাইকে জাতির কল্যাণে নিবেদিত হয়ে মহৎ উদ্দেশ্যে কাজ করতে হবে।
সাহিত্য সংসদের নিজস্ব অডিটোরিয়াম শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মানিক। তিনি বলেন, আমরা সবাই একটি আলোকিত সমাজ চাই। চাই একটি সুন্দর উন্নত বাংলাদেশ। স্বপ্নের সেই উন্নত সোনার বাংলা গঠণের জন্য শুধু সরকারের উপর নির্ভর না করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান এগিয়ে আসতে হবে। এজন্য চাই উন্নত মনমানসিকতা এবং কল্যাণকর দৃষ্টিভঙ্গী সম্পন্ন আলোকিত মানুষ। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সেই তৎপরতায় কাজ করে যাচ্ছে।
এসময় সাধারণ সম্পাদকের পক্ষে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু। কার্যকরী সদস্য এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শামসীর হারুনুর রশীদ, শোক প্রস্তাব পাঠ করেন সহ লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এবং ২০২১ সালের আয়-ব্যায়ের হিসাব/অডিট পেশ করেন কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কেমুসাসের সহ-সভাপতি অধ্যাপক নন্দলাল শর্মা, কবি কালাম আজাদ, সৈয়দ মহাদ্দিস আহমদ, দেওয়ান মাহমুদ রাজা ও সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।

উক্ত সভায় ২য় বারের মতো কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান করা হয়। প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল এবছর এই সম্মানজনক পদক লাভ করেন। স্বর্ণপদক প্রদানকারী হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেওয়ান মাহদী এবং পুরস্কারপ্রাপ্ত ব্যাক্তির পরিচিতি তুলে ধরেন আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল।

উল্লেখ্য, সরকারি বিধিনিষেধের কারণে এবছর সদস্যদের উন্মুক্ত আলোচনা বাতিল করা হয়। তবে সদস্যরা তাদের বক্তব্য লিখিতভাবে দাখিল করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়