editor
প্রকাশিত: 11:41 PM, January 27, 2022

জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবাসী সংবর্ধিত
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে তিন প্রবাসী গুণিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত প্রবাসী গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আব্দুল বারী আজাদ, লুকমান চৌধুরী ও জুবেল আলমকে তাদের সমাজসেবামূলক কাজের জন্য স্কুল ও কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মুক্তাদির এর সভাপতিত্বে ও প্রভাষক খায়রুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আব্দুল বারী আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা লুকমান চৌধুরী, জুবেল আলম, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, শিক্ষানুরাগী ফখরুল হাসনাত চৌধুরী, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আউয়াল টিপু, স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম।
নবম শ্রেণির শিক্ষার্থী লিমা বেগম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ্দিন, প্রবাসী ওলিউর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মন্টু কুমার নাথ, সংগঠক ফয়সল আহমদ, জয়ন্ত রোপন গোস্বামী, সমাজসেবী শাহনুর আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের কল্যাণে নিজেদের সহযোগিতার কথা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়