editor
প্রকাশিত: 11:54 PM, January 27, 2022

গণতন্ত্রবিনাশী বাকশাল প্রতিষ্ঠা রাজনীতিতে আওয়ামী লীগ কলংকিত ইতিহাসের সূচনা : আবুল কাহের চৌধুরী শামীম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামীলীগ এদেশে গণতন্ত্র বিনাশের কলংকজনক অধ্যায়ের সূচনা করে। তারা মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এজন্য ইতিহাস তাদেরকে বার বার বিচারের কাঠগড়া দাড় করিয়েছিল। কিন্তু আওয়ামীলীগ ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে দেশের রাজনীতিতে একের পর এক জঘন্য ও কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করছে। এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন ষড়যন্ত্রই সফল হবেনা। জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে দেশে শহীদ জিয়া পুনঃপ্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
তিনি বৃহস্পতিবার রাতে ২৫ জানুয়ারী বাকশাল প্রতিষ্ঠা গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় নগরীর যতরপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সাবেক সহ ক্ষোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা ও জাকির হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, বিএনপি নেতা দিলোয়ার হোসেন জয়, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, যুবদল নেতা জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোকাব্বির চৌধুরী সাকি ও ছাত্রদল নেতা আলী আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন