editor

প্রকাশিত: 6:34 PM, January 28, 2022

গোয়াইনঘাটের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আলোচনায় যারা 

গোয়াইনঘাটের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আলোচনায় যারা 

গোয়াইনঘাটের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আলোচনায় যারা 

গোয়াইনঘাট প্রতিনিধি 
আসন্ন ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ধাপে সারাদেশে ২৫৭টা ইউনিয়নের মধ্যে গোয়াইনঘাটের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, আর মাত্র তিনদিন বাকি, প্রার্থীরা তাদের যায়গা থেকে অস্তিত্বের জানান দিতে মরিয়া পড়ছে। ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামিলীগ মনোনীত সাবেক ৩ বারের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন, একই গ্রামের সাবেক বারবারের নির্বাচিত চেয়ারম্যান কুটি মিয়ার বড় ছেলে গোলাম সারওয়ার সোহেল- চশমা প্রতীক নিয়ে, আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ, মোটর সাইকেল প্রতীক নিয়ে কবির আহমদ, ঘোড়া প্রতীক নিয়ে আব্দুস শুক্কুর ও হাতপাখা নিয়ে হাফিজ মুখলিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউনিয়নের ৯ ওয়ার্ড থেকে জরিপ তুলে শেষ মুহুর্তে এসে যারা আলোচনায় থাকছেন; ১নং ও ২নং ওয়ার্ডে চশমা প্রতীক নিয়ে গোলাম সারওয়ার সোহেল সবার থেকে এগিয়ে আছেন, ২য় স্থানে নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল।  তবে ইউনিয়নের ৯,৮,৭ ও ৫নং ওয়ার্ডে বাহ্যিকভাবে নৌকা প্রতীকে আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল চশমা থেকে এগিয়ে আছেন। ৬নং ওয়ার্ডে চশমা ও নৌকায় কম্পিটিশন আছে, তবে চশমা বেরিয়ে আসার সম্ভাবনা আছে।
৯,৮,৭ ও ৫নং ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ সবার থেকে এগিয়ে আছেন, ৯,৮ ও ৭ নং ওয়ার্ডে ঘোড়া প্রতীক নিয়ে আব্দুস শুক্কুর ২য় স্থানে রয়েছেন। ৫নং ওয়ার্ডে ২য় স্থানে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী আলোচনায় রয়েছেন। ৪নং ওয়ার্ডে মোটর সাইকেল প্রতীক নিয়ে কবির আহমদ সবার থেকে এগিয়ে আছেন। ৩নং ওয়ার্ডে নৌকা, চশমা ও মোটর সাইকেল পাশাপাশি থাকবেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউনিয়ন জরিপ করে দেখা যায় আঞ্চলিক টানের পরে গোটা ইউনিয়ন আলেম-উলামা ও ধর্মপ্রাণ অধ্যুষিত এলাকা হিসেবে একটা ভোটের হিসেব আনারস মার্কার আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ-এর আছে। জাতীয় প্রতীক নৌকা থাকায় ইউনিয়নের সবদিকে গোলাম কিবরিয়া হেলাল-এর একটা ভোট থাকলেও আঞ্চলিকভাবে চশমা এগিয়ে থাকায় সুযোগটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি। চশমা প্রতীক নিয়ে গোলাম সারওয়ার সোহেল নিজ অঞ্চলে এগিয়ে থাকায় কম্পিটিশনে রয়েছেন।
জরিপে উঠে আসে যে, আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ ও চশমা প্রতীক নিয়ে গোলাম সারওয়ার সোহেল কম্পিটিশনে রয়েছেন। ইউনিয়নের অনেককে বলতে দেখা যায়, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে একজন আলেমকে দিয়ে নতুন ইউনিয়নের ভিত্তি স্থাপন করে দেবে জনগণ। তবে জাতীয় প্রতীক থাকায় আনারস-চশমার পাশাপাশি গোলাম কিবরিয়া হেলালও আলোচনায় রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক